শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

‘বাংলাদেশের পাশে আছে পাকিস্তান, বিশ্বকাপে ভারতের বিপক্ষে আমরা খেলবই না’

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৩ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৬

#

নিরাপত্তাজনিত কারণে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তে বাংলাদেশের পাশে যে পাকিস্তান রয়েছে, সেটি আরেকবার জোরালোভাবে বোঝাল দেশটি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পরিষ্কার জানিয়েছেন, বাংলাদেশের সমর্থনেই বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট দল।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। বিশ্বকাপে ভারত-ম্যাচ বয়কটের যে সিদ্ধান্ত ১লা ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলে জানানো হয়েছে, সেই সিদ্ধান্ত থেকে একচুলও সরা যাবে না বলে গতকাল বুধবার (৪ঠা ফেব্রুয়ারি) মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আলাপচারিতায় তা উল্লেখ করেছেন শাহবাজ। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সব দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত (ভারত-ম্যাচ বয়কট) নিয়েছি। বাংলাদেশের পাশে আছি আমরা। আমার মতে, এটা সেরা সিদ্ধান্ত।’

রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না ১৩ বছর ধরে। এমনকি পাকিস্তান কোনো টুর্নামেন্টের আয়োজক হলে ভারতের কারণে সেই টুর্নামেন্ট আয়োজন করা হয় ‘হাইব্রিড মডেলে’। ২০২৩ এশিয়া কাপ ও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি জলজ্যান্ত উদাহরণ।

এমনকি ২০২৫ এশিয়া কাপে যে তিনবার ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে, সেই ম্যাচগুলোতে মাঠের পারফরম্যান্সের চেয়ে রাজনৈতিক ব্যাপারই মুখ্য হয়ে উঠেছে।

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে পিসিবি এখনো সরাসরি কিছু বলেনি। আইসিসিকে পিসিবি কিছু জানিয়েছে কি না, সে ব্যাপারেও নিশ্চিত হওয়া যায়নি। শাহবাজের মতে, খেলার মাঠে রাজনীতি কখনো টেনে নিয়ে আসা উচিত নয়।

গতকাল মন্ত্রিসভার সদস্যদের পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা ভারতের বিপক্ষে খেলব না। এ ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। কারণ, খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত না।’

১লা ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের পোস্টের পর আইসিসি এক বিজ্ঞপ্তি দিয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ায় কি না, সে বিষয়ে মহা দুশ্চিন্তায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

বিভিন্ন সংবাদমাধ্যমে জানা গেছে, ভারত-পাকিস্তান ম্যাচের বাজারমূল্য ৫০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৬ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা। ভারত-পাকিস্তান ম্যাচের ১০ সেকেন্ড বিজ্ঞাপনের জন্য আইসিসির ক্ষতি হবে ৫৪ লাখ টাকা।

সম্প্রচারকারী প্রতিষ্ঠানেরও ৪০৩ কোটি টাকার লোকসান হবে। এমনকি বিসিসিআই, পিসিবি দুই বোর্ডেরই ২৬৯ কোটি টাকা রাজস্ব হারানোর শঙ্কা রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘অশ্লীলতা মনে হয়নি’, ‘রাম তেরি গঙ্গা মইলি’র বিতর্কিত ঝরনার দৃশ্য নিয়ে মন্দাকিনী

🕒 প্রকাশ: ০৮:২৭ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250