শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৪ ঘণ্টা আগে সুখবর নেই ভারতের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভারতের পেসার হর্ষিত রানা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে ছিটকে গেছেন। সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। চোটের কারণে তাকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ওয়ার্ম-আপ ম্যাচে হর্ষিত চোট পান। ম্যাচ চলাকালে তাকে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায়। সূত্র জানায়, তিনি জয়েন্ট টেন্ডারনেসে ভুগছেন।

ওয়ার্ম-আপ ম্যাচে একমাত্র ওভারে হর্ষিত ১৬ রান দেন। ওই সময় তার অস্বস্তি স্পষ্ট ছিল। ভারতের প্রথম ম্যাচ শনিবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

এই বিষয়ে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘হর্ষিতকে ভালো দেখাচ্ছে না। আজই সব জানা যাবে।’ 

পরে তিনি আরও বলেন, ‘হর্ষিত যদি ছিটকে যায়, তাহলে এটা বড় ধাক্কা হবে। আমাদের অন্য কম্বিনেশন ভাবতে হবে। তবে আমাদের যথেষ্ট বেঞ্চ শক্তি আছে।’

সম্ভাব্য বদলি প্রসঙ্গে সূর্যকুমার বলেন, ‘দেখা যাক। এমন কোনো নিয়ম নেই যে তাকে বদলাতে অলরাউন্ডারই নিতে হবে।’

হর্ষিতের চোটের আগে ভারতের বিশ্বকাপ দলে ছিলেন সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, শিভাম দুবে, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিং, জসপ্রিত বুমরাহ, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও রিঙ্কু সিং। তার বদলে এখন দলে ঢুকতে পারেন মোহাম্মদ সিরাজ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘অশ্লীলতা মনে হয়নি’, ‘রাম তেরি গঙ্গা মইলি’র বিতর্কিত ঝরনার দৃশ্য নিয়ে মন্দাকিনী

🕒 প্রকাশ: ০৮:২৭ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250