শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

এবার হত্যার হুমকি দেওয়া হলো মিঠুন চক্রবর্তীকে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৫ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সালমান খানকে কৃষ্ণসার হরিণ হত্যার জন্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন বিষ্ণোই গ্যাং। বাদ যাননি বলিউডের দুই সুপার স্টার শাহরুখ খানও। এবার অভিনেতা মিঠুন চক্রবর্তীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে। না হলে তার অবস্থা খারাপ হবে বলে ভিডিও বার্তা দিয়েছে পাকিস্তানের গ্যাংস্টার শাহজাদ ভাট্টি। সম্প্রতি দুবাই থেকে দুটি ভিডিও প্রকাশ করেছে ভাট্টি।

প্রকাশিত ভিডিওতে মিঠুনকে বেলাগাম আক্রমণের পাশাপাশি নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানি গ্যাংস্টারের এমন হুমকি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই চারদিকে আলোচনা শুরু হয়েছে। তার অনুরাগীরা ভীষণ উদ্বিঘ্ন হয়ে পড়েছন।

গত ২৭শে অক্টোবর বিজেপির এক জনসভায় অমিত শাহের উপস্থিতিতে ভাষণ দিচ্ছিলেন মিঠুন চক্রবর্তী। মুর্শিদাবাদের ভগবানগোলার বিধায়ক হুমায়ূন কবিরের এক মন্তব্য তুলে ধরেন মিঠুন। যেখানে সেই নেতাকে বলতে শোনা যায়, এখানে আমরা ৭০ শতাংশ মুসলিম। হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। এই মন্তব্যের পালটা মিঠুন বলেন, ‘এখানকার এক নেতা বলেছিলেন, হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবেন। ভেবেছিলাম, মুখ্যমন্ত্রী তাকে কিছু বলবেন, বলেননি। কিন্তু আমি বলছি, তোমাকে তোমার মাটিতেই পুঁতে দেবো।

বলিউড অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সেই মন্তব্য তুলে ধরেই এবার ভিডিও বার্তায় তাকে হুমকি দিয়েছে পাকিস্তানের গ্যাংস্টার। ভিডিওতে ভট্টিকে বলতে শোনা গেছে, ‘তিনি (মিঠুন চক্রবর্তী) বলছেন মুসলিমদের কেটে মাটিতে পুঁতে দেবেন। মিঠুনবাবু আপনাকে ১০ থেকে ১৫ দিনের সময় দিলাম, এর মধ্যে ক্ষমা চেয়ে নেবেন। না হলে পস্তাবেন। মুসলিমরা আপনাকে সম্মান করে, তাদের সম্পর্কে এই ধরনের মন্তব্য সহ্য করা হবে না। আপনার এখন যা বয়স তাতে আপনার এমন বাজে বকা উচিত নয়। অবিলম্বে ক্ষমা চান। এটা সিনেমা নয় বাস্তব’।

আরও পড়ুন: জাস্ট ম্যারিড’ লিখে নিজেই অবাক হলেন হিমি

বলিউডে সাম্প্রতিক সময়ে একের পর হুমকি আসায় চিন্তিত হয়ে পড়েছেন ইন্ডাস্ট্রি সংশ্লিষ্টরা। ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে একের পর এক খুনের হুমকি পাচ্ছেন। কয়েকদিন আগে একইভাবে শাহরুখ খানকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ তালিকায় এবার মিঠুন চক্রবর্তীর নাম যুক্ত হয়েছে।

এসি/কেবি

মিঠুন চক্রবর্তী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250