বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

‘জাস্ট ম্যারিড’ লিখে নিজেই অবাক হলেন হিমি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৫ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

এ প্রজন্মের একজন জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। অভিনয়ের সুনিপুণ কৌশল ও দক্ষতায় ভক্তদের হৃদয়ে নিজের অবস্থানকে পোক্ত করেছেন। হঠাৎ করেই সন্ধ্যায় ফেসবুকে একটি পোস্ট ঘিরে আলোচনায় আসেন অভিনেত্রী। তার ফেসবুক স্ট্যাটাসে লেখা হয়েছে, ‘জাস্ট ম্যারিড’। হঠাৎ এভাবে বিয়ের কথা শুনে ভক্তরা একের পর এক অভিনন্দন জানাতে শুরু করেন। ফেসবুক গ্রুপগুলোতেও ঘুরতে থাকে তার বিয়ের কথা। পরে নিজের বিয়ের কথা শুনে অবাক হয়ে যান হিমি।

‘ভক্তরা বলছেন আপনি বিয়ে করছেন। কেউ কেউ অভিনন্দন জানাচ্ছেন। ঘটনা কী?’ এমন প্রশ্ন শুনে অনেকটাই অবাক হয়ে যান হিমি। পরে বিষয়টি খোলাসা হয়। জানা যায়, নাটকের প্রচারে ‘জাস্ট ম্যারিড’ লিখেছেন তার ফেসবুক অ্যাডমিন। এটা তিনি জানেন না। এটা মূলত অ্যাডমিন পোস্ট। নাটকের প্রচারণায় পোস্টটি করে কিছুক্ষণ পরে মন্তব্যের ঘরে নাটকের লিংক যুক্ত করা হয়। হিমি জানান, ততক্ষণে অনেকেই ধরে নিয়েছেন তিনি বিয়ে করেছেন।

আরও পড়ুন: সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ছেলেকে নিয়ে শাবনুর

পুবাইলে শুটিং করছেন অভিনেত্রী হিমি। সহশিল্পী নিলয় আলমগীর। ফেসবুক পোস্ট নিয়ে হিমি গণমাধ্যমকে বলেন, ‘আমি এভাবে বিয়ে করব কেন। বিয়ে করলে চুপিসারে নয়, জানিয়েই করব। এটা নাটকের প্রচারণায় আমার অ্যাডমিন পোস্ট করেছে। নাটকটি আজ মুক্তি পেয়েছে। কিন্তু অনেকেই বুঝতে পারেননি। তারা মন্তব্য করে অভিনন্দন জানাচ্ছেন। নাটকের বিয়ের অভিনন্দন মন্দ নয়।’

নাটকে তো কত বিয়ে হলো, বাস্তবে কবে বিয়ের পিঁড়িতে বসছেন- এমন প্রশ্নের জবাবে হিমি বলেন, ‘বিয়ে তো করতেই হবে। পরিবার থেকেও মাঝেমধ্যে জানতে চায়। কিন্তু কবে যে বিয়ে করব জানি না। তবে এভাবে হুট করে ফেসবুক পোস্টে বিয়ের কথা কাউকে জানাব না। আমার বিয়ে হলে আগে থেকেই সবাই জানবে। সবাইকে জানিয়েই বিয়ে করব।’

‘জাস্ট ম্যারিড’ নাটকে হিমির সহশিল্পী নিলয় আলমগীরের বিয়ে নিয়েই নাটকের গল্প। এতে আরও অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, পাপিয়া, ইসরাক পায়েল প্রমুখ। নাটকটি পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাখি।

এসি/ আই.কে.জে/


‘জাস্ট ম্যারিড’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250