বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন *** ঢাকায় আচমকা তুরস্কের প্রেসিডেন্ট পুত্রের সফর নিয়ে নানা প্রশ্ন *** ৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি *** ভারতীয় ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক হবে: সহকারী হাইকমিশনার *** সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

মিয়ানমারের নাগরিকদের সাময়িক সুরক্ষা প্রত্যাহার করল মার্কিন সরকার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মিয়ানমারে গৃহযুদ্ধ এখনো চলমান থাকলেও দেশটির নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অস্থায়ী সুরক্ষা কর্মসূচি (টিপিএস) বাতিল করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। প্রশাসনের দাবি, মিয়ানমারের পরিস্থিতি উন্নত হয়েছে এবং পরিকল্পিত নির্বাচনসহ বিভিন্ন অগ্রগতি নাগরিকদের দেশে ফেরার উপযোগী পরিবেশ তৈরি করেছে। খবর সিএনএনের।

মার্কিন স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, মিয়ানমারের নাগরিকদের জন্য চালু থাকা অস্থায়ী সুরক্ষা কর্মসূচি আগামী ২৬শে জানুয়ারি শেষ হয়ে যাবে। বর্তমানে প্রায় চার হাজার মিয়ানমার নাগরিক এ সুবিধার আওতায় আছেন।

স্বরাষ্ট্র দপ্তরের প্রধান ক্রিস্টি নোয়েম বলেছেন, জরুরি অবস্থা প্রত্যাহার, নির্বাচন আয়োজনের পরিকল্পনা, স্থানীয় প্রশাসনের কিছু অগ্রগতি, বিভিন্ন জাতিগোষ্ঠীর সঙ্গে সংঘর্ষবিরতি এবং সেবা প্রদানে পরিবর্তনকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন। দপ্তরটি আরো জানিয়েছে, সামরিক সরকার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আলোচনায় বসেছে। এছাড়া চীন এতে মধ্যস্থতার ভূমিকা রাখছে।

তবে আন্তর্জাতিক মহল বলছে, মিয়ানমারের বাস্তব পরিস্থিতি এখনো বেশ উদ্বেগজনক। মানবাধিকার সংগঠনের কর্মকর্তা জন সিফটনের মতে, যুক্তরাষ্ট্র যে উন্নতির কথা বলছে, তা বাস্তবে দেখা যায় না। তার মতে, জরুরি অবস্থা শুধু কাগজে-কলমে তুলে নেওয়া হয়েছে। আর নির্বাচন পরিকল্পনা শুধু একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া মাত্র।

এদিকে যুক্তরাষ্ট্র এখনো তাদের নাগরিকদের মিয়ানমারে ভ্রমণ না করার পরামর্শ দিচ্ছে। মূল্যায়নে বলা হয়েছে, দেশটিতে সংঘর্ষ, রাজনৈতিক অস্থিতিশীলতা ও আইনের কঠোর ব্যবহারের ঝুঁকি রয়েছে।

জে.এস/

মিয়ানমারের সংঘাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250