শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব *** যেভাবে জামায়াতের একটি ‘সেক্যুলার’ চেহারা তৈরি হতো *** নির্বাচনের ফলকে স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির *** ‘আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ের তালা খুলে বিএনপি নেতা ভুল করেননি’ *** নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ই ফেব্রুয়ারি *** ‘জাতীয় পার্টি কোনো আসন পায়নি, এটা অবিশ্বাস্য’ *** বাংলাদেশকে নিয়ে বেশি আশাবাদী হওয়া ঠিক হবে না, বলছেন ব্রিটিশ এমপি রুপা হক *** জুরিদের গাজা-বিষয়ক মন্তব্যে ক্ষুব্ধ অরুন্ধতী রায়, বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জন *** এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান *** আমরা অবশ্যই সার্ক পুনরুজ্জীবিত করতে চাইব: তারেক রহমান

ভক্তদের জন্য সুখবর, পাঁচ দশক পর প্রকাশ পাচ্ছে কুইনের সেই গান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪১ অপরাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

১৯৭৪ সালে প্রকাশ পায় জনপ্রিয় রক ব্যান্ড কুইনের দ্বিতীয় অ্যালবাম ‘কুইন টু’। ১১ গানের এ অ্যালবামটি বেশ সাড়া ফেলে। অ্যালবামটি রেকর্ডের সময় ‘নট ফর সেল’ শিরোনামের একটি গান তৈরি করা হয়, কিন্তু তা অ্যালবামের চূড়ান্ত তালিকায় জায়গা পায়নি।

ভক্তদের জন্য সুখবর, পাঁচ দশক পর সেই গানটি আসতে যাচ্ছে প্রকাশ্যে। ব্যান্ডটির গিটারিস্ট ব্রায়ান মে জানিয়েছেন শিগগির গানটি মুক্তি পাবে।

পাঁচ দশক পর আর্কাইভ থেকে উদ্ধার করা হয় গানটি। ২২শে ডিসেম্বর প্রথমবারের মতো প্ল্যানেট রক রেডিওতে গানটি প্রচারও হয়েছে। গানটি ২০২৬ সালে মুক্তি পেতে যাওয়া ‘কুইন টু’ অ্যালবামের পুনর্মুক্তি সংস্করণেও অন্তর্ভুক্ত থাকবে। তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ।

ব্রায়ান মে বলেন, ‘এটি এখনো কিছুটা অসম্পূর্ণ কাজ। আগামী বছর প্রকাশ পেতে হতে যাওয়া “কুইন টু” অ্যালবামের পুনর্গঠিত সংস্করণে এটি থাকবে। তবে মানুষ কী ভাবেন, সেটা জানার কৌতূহল থেকেই আমার প্ল্যানেট রক স্পেশালে গানটি আগেভাগে বাজাচ্ছি। আশা করি, সবাই দারুণ একটি বড়দিন ও নতুন বছর উপভোগ করবেন।’

গানটির ইতিহাস বেশ জটিল। শুরুতে এটি লিখে ও রেকর্ড করেছিলেন ব্রায়ান মে, তার প্রি-কুইন ব্যান্ড ‘স্মাইল’–এর জন্য, যেখানে কণ্ঠ দেন টিম স্ট্যাফেল। সেই সংস্করণে সন্তুষ্ট না হয়ে পরে ১৯৭৪ সালে কুইনের দ্বিতীয় অ্যালবাম ‘কুইন টু’ রেকর্ডিংয়ের সময় গানটি আবার কম্পোজ করা হয়।

‘কুইন টু’ অ্যালবামকে এমন এক সময়ের দলিল মনে করা হয়, যখন কুইন নিজেদের পরিচয় খুঁজছিল। প্রথম অংশে ছিল ব্রায়ান মের প্রগ্রেসিভ রক ধাঁচের গান, আর দ্বিতীয় অংশজুড়ে ফ্রেডি মারকিউরির কল্পনাপ্রবণ, নাটকীয় কম্পোজিশন।

কুইন টু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250