মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১০ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে ১০ দিনব্যাপী হেলথ ক্যাম্প শুরু করেছে আন্তর্জাতিক দাতা সংস্থা কাতার চ্যারিটি। রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ১৪ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই হেলথ ক্যাম্পের মাধ্যমে আগামী ২৪ই ফেব্রুয়ারি পর্যন্ত শতাধিক শিশুর হার্টে প্রয়োজনীয় ডিভাইস স্থাপন করে চিকিৎসা দেওয়া হবে।

শনিবার (১৭ই ফেব্রুয়ারি) বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ১০ দিনব্যাপী চলমান এই হেলথ ক্যাম্পে মার্কিন যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন ও কাতার থেকে আসা একটি মেডিকেল টিম ক্যাম্পে অংশ নিয়েছে।

আরো পড়ুন : ‘সরকার সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ’

হেলথ ক্যাম্প প্রসঙ্গে বিশিষ্ট পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ও হেলথ ক্যাম্পের কো অর্ডিনেটর অধ্যাপক ড. নুরুন নাহার ফাতিমা বলেন, আমরা বেশ কয়েকবছর ধরেই কাতার চ্যারিটির সাথে কাজ করছি। জন্মগত হৃদরোগে আক্রান্ত এসব শিশুরা খুবই দরিদ্র পরিবারের। ব্যয়বহুল এই চিকিৎসা বহন করার কোনো সামর্থ্যই এদের অভিভাবকদের নেই। কাতার চ্যারিটি সম্পূর্ণ ব্যয় বহন করে দরিদ্র এই পরিবারগুলোর সন্তানদের মুখে হাসি ফুটিয়েছে। তারা এখন একটি সম্পূর্ণ সুস্থ জীবন ফিরে পাবে।

জর্ডান ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসক পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ড. আইয়াদ আমরী বলেন, কাতার চ্যারিটির এই ক্যাম্পেইনের মাধ্যমে জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত ১০০র বেশি শিশুকে প্রয়োজনীয় ডিভাইস দিয়ে চিকিৎসা দেওয়া হবে। গত ৪ দিনে আমরা ৩৫ জনের বেশি শিশুর দেহে ডিভাইস স্থাপন করেছি। সবাই সুস্থ আছে।

কাতার চ্যারিটির কান্ট্রি ডাইরেক্টর ড. আমিন হাফিজ ওমর বলেন, কাতারের ডোনারদের সহায়তায় অসহায় ও গরীব শিশুদের সুস্থ জীবন উপহার দিতে এই হেলথ ক্যাম্প চলছে। কাতার চ্যারিটির এই উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে।

এস/ আই.কে.জে/

চিকিৎসা শিশু হৃদরোগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250