শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি *** ‘কোরআনকে সরাসরি সংবিধান বলা ঠিক নয়’ *** জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ *** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

সরকারের প্রস্তাব ফিরিয়ে দিলেন মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের দেওয়া ব্যক্তিগত নিরাপত্তা প্রস্তাব বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সম্পাদক মাহমুদুর রহমানকে ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। 

তবে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, সরকারের কাছ থেকে তিনি কোনো ধরনের নিরাপত্তা নিতে চান না। সরকারি প্রস্তাবের জবাবে মাহমুদুর রহমান জানান, তিনি ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে রাষ্ট্রীয় নিরাপত্তা গ্রহণ করবেন না। এ বিষয়ে তিনি আল্লাহর ওপর ভরসা রাখার কথাও উল্লেখ করেন।

নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার (১৮ই ডিসেম্বর) সরকারের একটি গোয়েন্দা সংস্থার প্রধান মাহমুদুর রহমানের সঙ্গে সরাসরি কথা বলেন। দৈনিক আমার দেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

ওই আলোচনার পর আজ শনিবার (২০শে ডিসেম্বর) সংশ্লিষ্ট সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে একটি বার্তায় জানান, সংস্থা প্রধানের নির্দেশনা অনুযায়ী ভিআইপি ব্যক্তিদের দ্রুত গানম্যান পাঠানোর প্রস্তুতি রয়েছে এবং সম্মতি পেলে তাৎক্ষণিকভাবে তার ঠিকানায় নিরাপত্তা সদস্য পাঠানো সম্ভব হতো।

মাহমুদুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250