বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাঁচ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জাতীয় স্বার্থ *** নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী *** জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান *** পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর *** মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি *** প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক *** রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা *** প্রাথমিকে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে: ববি হাজ্জাজ *** আগুনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ সার্ভারের ক্ষতি *** ইমরান খানের সঙ্গে ‘ন্যায্য আচরণ’ করার আহ্বান আকরামের

এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিসে চ্যাম্পিয়ন বাংলাদেশের কাব্য গায়েন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৫ অপরাহ্ন, ১৮ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস ২০২৪ প্রতিযোগিতায় বালক একক ও দ্বৈত ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কাব্য গায়েন। নিজের এমন সাফল্যে উচ্ছ্বসিত সে।

রমনার শেখ জামাল টেনিস কমপ্লেক্সে বালক এককের ফাইনালে হংকংয়ের হিম ওয়াংকে ৬-২ ও ৭-৫ সেটে সরাসরি হারিয়েছে কাব্য। বালক দ্বৈতে মুশফিকের সঙ্গে জুটি বেধে বাংলাদেশের আরেক জুটি আকাশ-রাজিবকে হারিয়েছে।

নিজের এমন সাফল্যে উচ্ছ্বসিত কাব্য। আক্ষেপ আছে আন্তর্জাতিক টুর্নামেন্ট কম খেলার। বেশি বেশি আর্ন্তজাতিক ম্যাচ খেলে সাফল্যের চূড়ায় যেতে চায় এই তরুণ। 

কাব্য গায়েন বলে, ‘আন্তর্জাতিক টুর্নামেন্ট আরও হওয়া দরকার। আমি বিকেএসপিতে খেলা শিখেছি। এখানে পড়ছি। প্রথম টার্গেট এশিয়ার নম্বর ওয়ান প্লেয়ার হওয়া, আইটিএফ খেলা। এরপর বিশ্বের নম্বর ওয়ান হওয়া।’

আরো পড়ুন : আর্জেন্টিনার শক্তিশালী স্কোয়াড ঘোষণা

টুর্নামেন্টে বালিকা একক ও দ্বৈত ক্যাটাগরিতে রানার্সআপ হয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের খেলোয়াড়দের সাফল্য টেনিস ফেডারেশনের দীর্ঘমেয়াদি পরিকল্পনার ফল বলছেন ফেডারেশন সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী। 

তিনি বলেন, ‘বয়সভিত্তিক যে খেলাগুলো, সেখান থেকে আগামী দিনের জন্য একজনকে বের করতে চাই। এই টুর্নামেন্টটা যে দেখলাম, তা দেখে মনে হলো লক্ষ্য ঠিকই নির্ধারণ করেছি। সব কিছু ঠিক থাকলে বাংলাদেশের টেনিস লাভবান হবে।’

জনপ্রিয় খেলা হলেও দেশে ক্রিকেট-ফুটবলের জন্য অনেকটা আড়ালেই থাকে টেনিস। এই খেলার প্রসার ও সাফল্য বাড়াতে গত কয়েকবছর ধরে তৃণমূল থেকে কাজ শুরু করেছে বাংলাদেশ টেনিস ফেডারেশন। যার ধারাবাহিকতায় বয়সভিত্তিক বেশ কয়েকটি জাতীয় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করেছে তারা। বিগত দিনে দেশে আয়োজিত বয়সভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্টে তেমন কোনো উল্ল্যেখযোগ্য অর্জন ছিলো না দেশীয় টেনিস খেলোয়াড়দের। তবে ধীরে ধীরে সাফল্যের দেখা পাচ্ছেন তারা।

এস/  আই.কে.জে

বাংলাদেশ আন্তর্জাতিক টুর্নামেন্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পাঁচ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জাতীয় স্বার্থ

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250