শুক্রবার, ৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাস ঘোরানোর সময় আগুন দিয়ে পালিয়ে যায় কয়েকজন: পুলিশ *** মালয়েশিয়াগামী কর্মীরা কোন ৫১ মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করবেন, তালিকা প্রকাশ *** সরকারিভাবে বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি: অনলাইনে আবেদন করবেন কীভাবে, যেসব নথিপত্র লাগবে *** জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ, কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল *** আমির হামজার নারীঘটিত বিষয়ে জামায়াত আমির জানতেন: রাশেদ খান *** এমপি আমির হামজার নারীঘটিত ভিডিও-অডিও হাতে এসেছে: রাশেদ খান *** সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ *** জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তিন-চতুর্থাংশ বাংলাদেশ-আফগানিস্তানের মতো দেশে: জাতিসংঘ *** আজ যে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হচ্ছে, তা জিয়াউর রহমানই দেখিয়ে গিয়েছিলেন: এম সাখাওয়াত হোসেন *** শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার শক্তিশালী স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৮ অপরাহ্ন, ১৬ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

কোস্টারিকা নারী দলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ২১ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। 

বিশ্ব ফুটবলে আর্জেন্টিনা বেশ দাপুটে নাম। যুগে যুগে ম্যারাডোনা, বাতিস্তুতা, ক্রেসপো, মেসিদের মত তারকার জন্ম দিয়েছে এই দেশ। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নও তারা। কিন্তু প্রসঙ্গ যখন নারী ফুটবল, তখন আর্জেন্টিনা যেন বেশ অসহায়।

আরো পড়ুন : বিশ্বকাপ খেলতে মধ্যরাতে দেশ ছাড়লেন সাকিবর-শান্তরা

এখন পর্যন্ত বিশ্বকাপ শিরোপা জয় তো করাই হয়নি, এমনকি নারীদের বিশ্বকাপে কখনো নকআউট পর্বেই যেতে পারেনি আর্জেন্টিনার মেয়েরা। নারী ফুটবল র‍্যাঙ্কিংয়ে কোস্টারিকার চেয়ে কয়েক ধাপ এগিয়ে থাকলেও আর্জেন্টিনার জন্য আসন্ন প্রীতি ম্যাচ দুটি বেশ কঠিনই হতে যাচ্ছে।

৩১শে মে প্রথম প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে সিউদাদ ডি বুয়েন্স আইরেস স্টেডিয়ামে। এ ছাড়া ৩রা জুন দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে সিউদাদ দে ভিসেন্টে লোপেজ স্টেডিয়ামে। 

আর্জেন্টিনা স্কোয়াড : ভেরোনিকা আকুয়ানা, রকিও দিয়াজ, লোরেনা বেনটেজ, জুলিয়েটা ক্রুজ, চেলেস্তে সান্তোস, মিরিয়াম মায়োরগা, লরিনা অলিভেরেজ, ইস্তেফানিয়া পালোমার, ভানিনা প্রেনিঙ্গার, এলিয়ানা স্টাবিলিয়ে, মরিয়ানা কালভো, মারগারিতা গিমেনেজ, বেলেন পোকো, সোলানা পেরেইয়ারা, ভার্জিনিয়া গোমেজ, আনিক্কা পাজ, আদ্রিয়ানা সাচ, রকিও বুয়েনো, মিলাগ্রস মার্টিন, মেলানাই তোরালেজ ও মারিকেল পেরেইয়ারা।

এস/ আই.কে.জে/


বিশ্বকাপ নারী বিশ্বকাপ ফুটবল আর্জেন্টিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250