শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাইবার সুরক্ষা আইনের খসড়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই মতপ্রকাশের স্বাধীনতা সীমিত *** চীনে পাঠ্যক্রমে ইংরেজি ভাষা ‘মূল বিষয়’ মর্যাদা বাতিলের দাবি: বিদেশি ভাষার পেছনে এত সময় কেন? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন *** আওয়ামী লীগের মিছিল: পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা নিয়ে প্রশ্ন রিজভীর *** আওয়ামী লীগ ফিরে আসার পথ তৈরি করছে জামায়াত: রাশেদ খাঁন *** সরকারের সঙ্গে গোপন সম্পর্ক না থাকলে আওয়ামী লীগ মিছিল করে কীভাবে—প্রশ্ন পরওয়ারের *** তাবলিগের সাদ কান্ধলভীকে তওবা করতে বললেন হেফাজতের আমির *** মার্কিন এআই ‘ক্লদ’ দিয়েই যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে নজর রাখছে ইরান *** নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার *** আদাবরে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার, পাওয়া যায়নি দুই পা

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল ইসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (১৮ই নভেম্বর) ইসি সচিবালয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আখতার আহমেদ জানিয়েছেন, ৩১শে অক্টোবর ২০২৫ পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।

তিনি আরো জানান, ২০২৫ সালের ২রা মার্চে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। সেই তুলনায় ভোটার সংখ্যা ৩৯ লাখের বেশি বেড়েছে। পুরুষ ভোটার বেড়েছে ২ দশমিক ২৯ শতাংশ এবং নারী ভোটার বেড়েছে ৪ দশমিক ১৬ শতাংশ।

ভোটার সংখ্যার এ অস্বাভাবিক বৃদ্ধির কারণ সম্পর্কে ইসি সচিব বলেন, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, ব্যাপক প্রচার-প্রচারণা এবং নাগরিকদের উদ্বুদ্ধ করার ফলে ভোটার সংখ্যার এ উল্লেখযোগ্য বৃদ্ধি সম্ভব হয়েছে।

হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশকে নির্বাচনের পূর্বপ্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ উল্লেখ করে ইসি সচিব জানিয়েছেন, ভোটার তালিকা চূড়ান্ত করার মাধ্যমে নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়নের পথে আরো এক ধাপ এগিয়েছে কমিশন।

ভোটার তালিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাইবার সুরক্ষা আইনের খসড়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই মতপ্রকাশের স্বাধীনতা সীমিত

🕒 প্রকাশ: ১১:২৭ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

চীনে পাঠ্যক্রমে ইংরেজি ভাষা ‘মূল বিষয়’ মর্যাদা বাতিলের দাবি: বিদেশি ভাষার পেছনে এত সময় কেন?

🕒 প্রকাশ: ০৮:৩৭ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

🕒 প্রকাশ: ০৮:২১ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগের মিছিল: পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা নিয়ে প্রশ্ন রিজভীর

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ ফিরে আসার পথ তৈরি করছে জামায়াত: রাশেদ খাঁন

🕒 প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250