সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

ঢাকাসহ চার শহরে ‘স্বাধীনতা কনসার্ট’ একদিন পেছানো হয়েছে

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০১ অপরাহ্ন, ৭ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলের বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে একদিন পিছিয়ে দেওয়া হয়েছে ‘স্বাধীনতা কনসার্ট’। আয়োজক প্রতিষ্ঠান ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ রাজধানী ঢাকাসহ চারটি শহরে একযোগে অনুষ্ঠেয় কনসার্টের নতুন তারিখ ঘোষণা করেছে। সেই সঙ্গে গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

আজ সোমবার (৭ই এপ্রিল) সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, পূর্বনির্ধারিত কনসার্টটি একদিন পিছিয়ে শনিবার (১২ই এপ্রিল) করার সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একই সঙ্গে শহীদ ও যুদ্ধাহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে আজ বিশ্বব্যাপী ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করছে।

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশের আপামর জনগণকে সোচ্চার হওয়ার অনুরোধ জানিয়েছে ফাউন্ডেশনটি।

এইচ.এস/

কনসার্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250