মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

ফেসবুকে যেভাবে ফলো বাটন যুক্ত করবেন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৫ অপরাহ্ন, ১১ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। সময়ের সঙ্গে ফেসবুকে যুক্ত হয়েছে নানান ফিচার। এর মধ্যে একটি ফলো বাটন। এর মাধ্যমে বড় বড় সেলিব্রেটি বা ব্যক্তির প্রোফাইল ফলো বা অনুসরণ করা যায়। যাদের অনুসরণ করা হয়, তারা বন্ধু তালিকায় না থাকলেও তাদের প্রোফাইল দেখা যায়। আর তাই ফেসবুকে অনেকেই জনপ্রিয় ব্যক্তি, তারকা বা অন্যদের অনুসরণ করেন।

তবে অনেকে জানেই না খুব সহজে এই ফলো বাটন প্রোফাইলে যুক্ত করা যায়। ফেসবুকের সেটিংস থেকেই এটা করতে পারবেন। কম্পিউটার ও স্মার্টফোন অ্যাপ থেকে ফেসবুক অ্যাকাউন্টে ফলো বাটন যুক্ত করা যায়। 

কম্পিউটারে যেভাবে ফলো বাটন যুক্ত

* কম্পিউটারের যেকোন ব্রাউজার থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। 

* এরপর ডান পাশের ওপরের দিকে থাকা মেনুতে ক্লিক করুন ও ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ থেকে ‘সেটিংস; অপশনে ক্লিক করুন।

* এখন বাম পাশের কলাম থেকে ‘প্রাইভেসি’ অপশন সিলেক্ট করুন।

* এরপর ‘পাবলিক পোস্টস’ সিলেক্ট করতে হবে। 

* ‘হু ক্যান ফলো মি’-এর পাশে থাকা তীর চিহ্নতে ক্লিক করে ‘পাবলিক’ অপশনটি নির্বাচন করুন।

আরো পড়ুন : গুগল ক্রোমে নতুন ফিচার!

* এর ফলে বন্ধু তালিকায় না থাকলেও আপনার পোস্ট ফলোয়ারদের নিউজফিডে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে।

স্মার্টফোনে যেভাবে ফলো বাটন যুক্ত

* ফেসবুক অ্যাপে প্রবেশ করুন ও ডান পাশের মেনু বাটনে ক্লিক করুন।

* এখন মেনু থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে দিন।

* এরপর ‘সেটিংস’ বাটনে ক্লিক করুন।

* ‘প্রোফাইল সেটিংস’ এ ক্লিক করুন।

* এরপর ‘পাবলিক পোস্টস’ এ ক্লিক করুন।

* ‘হু ক্যান ফলো মি’ এর শিরোনামের নিচে ‘পাবলিক’ অপশনে ক্লিক করুন। 

এস/কেবি


ফেসবুক ফলো বাটন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250