রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ বছরে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার *** ‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’ *** সৌদির বাদশাকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন শব্দ’ ব্যবহার *** ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের *** ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত করলেন হুতিরা *** প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার শিরশ্ছেদ, মুণ্ডু বাড়িতে নিয়ে গেলেন খুনি *** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান *** যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ

প্রকৃতির পরিচর্যা করে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে: হাসান আরিফ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৬ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, প্রকৃতিকে বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত না করে পরিবেশবান্ধব পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে। এর মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে। 

তিনি বলেন, অপার সৌন্দর্যের অনুপম লীলাভূমি বাংলাদেশের প্রতিটি অঞ্চল আপন বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। পর্যটনের বিকাশে স্থানীয় ঐতিহ্য ও বৈচিত্র্যকে কাজে লাগাতে হবে। এর মাধ্যমে বাংলাদেশ একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত হবে। 

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জের উদ্বোধন আজ সন্ধ্যায়

তিনি শহীদের আত্মত্যাগকে অর্থবহ করতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান সরকারি কর্মকর্তাদের। উপদেষ্টা বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সভাকক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন ট্যুরিজম বোর্ডের সিইও আবু তাহের মুহাম্মদ জাবের, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সায়েমা শাহীন সুলতানা, ফাতেমা রহিম ভীনা প্রমুখ।

এসি/ আই.কে.জে/

হাসান আরিফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250