বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

বিএনপি ক্ষমতায় গেলে সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবে না: ফয়জুল করিম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৪ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিএনপি যদি ক্ষমতায় যায় ঘুমাতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবে না। সচেতন হোন জনগণ। আর কত? আপনারা কি জুলুমকারী, অত্যাচারী ও চাঁদাবাজদের পরিবর্তন চান না? চাঁদাবাজদের এদেশ থেকে উচ্ছেদ করতে হাত পাখায় ভোট দিন। তাহলেই দেশে শান্তি ফিরে আসবে।

বরিশালের বাকেরগঞ্জে ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির নায়েবে আমির মুহাম্মদ ফয়জুল করিম এসব কথা বলেন।

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে রোববার (২৬শে অক্টোবর) বিকেল ৩ টায় সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে ইসলামী আন্দোলন উপজেলা শাখার গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ফয়জুল করিম বলেন, আপনারা পিআর পদ্ধতি মানলেন না, গণহত্যার বিচার করলেন না। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে। ১৯৭১ সালে থেকে ২০২৪ সাল পর্যন্ত যারা এদেশ শাসন করেছে, তারা বৈষম্য দূর করতে পারে নাই। শুধু দেশ, দল ও নেতার পরিবর্তনে বাংলাদেশে শান্তি আসতে পারে না।

তিনি বলেন, এদেশে মুসলিম লীগ শাসন করেছে, আওয়ামী লীগ ও বিএনপি শাসন করেছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। বহু দলের শাসন দেখেছি, বহু নেতার শাসন দেখেছি। কিন্তু ভাগ্যের পরিবর্তন হয়নি।

তিনি আরও বলেন, চোর যদি এমপি হয় সে কি করবে? আওয়ামী লীগকে যে চাঁদাবাজি জুলুমের জন্য তাড়িয়েছে এদেশের মানুষ, সেই চাঁদাবাজি কি এখন নেই? যে ধর্ষণের জন্য মানুষ আওয়ামী লীগকে তাড়িয়েছে, সে ধর্ষণ কি হচ্ছে না? যে দখলদারির জন্য আওয়ামী লীগকে তাড়িয়েছে, এখন কি সে দখলদারি হচ্ছে না?

মুহাম্মদ ফয়জুল করিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250