বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা *** সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী *** নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প *** নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো *** ৪ ‘বাংলাদেশি’র সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ *** ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯ *** প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা *** মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ দ্রুত শেষ করতে হবে: খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪৫ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৫

#

আজ মঙ্গলবার (১লা জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আয়োজিত ‘গণ-অভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শিরোনামের আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ দ্রুত শেষ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়া। দেশবাসীর উদ্দেশে তিনি বলেছেন, ‘আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে, নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

আজ মঙ্গলবার (১লা জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আয়োজিত ‘গণ-অভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জুলাই ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। যে কোনো মূল্যে বীরের এ রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায়, তা নিশ্চিত করতে হবে। ঐক্য বজায় রাখতে হবে।

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির কথা জানিয়ে খালেদা জিয়া বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্টদের নির্মম অত্যাচার, নির্যাতন, গ্রেপ্তার, হত্যা ও খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস এবং একদলীয় শাসনব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী লীগ শাসকগোষ্ঠী। ছাত্র-জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে। সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশকে গড়ার।

জুলাই গণ-অভ্যুত্থানের নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা এবং আহত ব্যক্তিদের সমবেদনা জানিয়ে বিএনপির চেয়ারপারসন বলেন, তাদের এ আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে। গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন, তাদের তালিকা প্রস্তুত করতে হবে। দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।

খালেদা জিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250