বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা *** সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী *** নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প *** নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো *** ৪ ‘বাংলাদেশি’র সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ *** ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯ *** প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা *** মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক *** মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি: হিউম্যান রাইটস ওয়াচ

৪ ‘বাংলাদেশি’র সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ত্রিপুরা হাইকোর্ট অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে দোষী সাব্যস্ত চার বাংলাদেশি নাগরিকের বাকি কারাদণ্ড মওকুফ করে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন। দুটি মামলায় গত সোমবার বিচারপতি টি আমরনাথ গৌদের বেঞ্চ এই আদেশ দেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রথম মামলায়, পাসপোর্ট (ভারতে প্রবেশ) আইন এবং বিদেশি নাগরিক আইন লঙ্ঘন করে ভারতে প্রবেশের অভিযোগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সীমান্তবর্তী জেলা ঊনকোটিতে এক দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ। রাতিলাল দাস ও তার স্ত্রী বিনীতা রানি দাস ছিলেন ওই ১৩ জনের মধ্যে, যাদের ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি শ্রীরামপুর-মনু সেতুতে বাংলাদেশি নাগরিক সন্দেহে আটক করেছিল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ওই ১৩ জনকে ভারতে পাচারের চেষ্টা করার অভিযোগে তিন ভারতীয় নাগরিককেও আটক করা হয়েছিল।

জিজ্ঞাসাবাদের সময় বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজারের বাসিন্দা ওই দম্পতি কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে পারেননি। পরে তারা নিশ্চিত করেন যে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন। ২০২৫ সালের ১ নভেম্বর ঊনকোটি আদালত রাতিলাল দাস ও বিনিতা রানি দাসকে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে দোষী সাব্যস্ত করেন। তাদের দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার রুপি জরিমানা করা হয়।

রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে আবেদন করেন। আবেদনে তারা কারাদণ্ডের মেয়াদ কমানোর অনুরোধ জানান, যাতে তারা দেশে ফিরে যেতে পারেন। তারা বলেন, শুরু থেকেই তারা নিজেদের পরিচয় গোপন বা ভুলভাবে উপস্থাপন করেননি। বিচারপতি গৌদের প্রশ্নের জবাবে রাজ্য সরকার হাইকোর্টকে জানায়, কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো হলে সরকারের কোনো আপত্তি নেই। এরপর সোমবার আদালত তাদের সাজা পরিবর্তন করে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন।

আদালতের আদেশে বলা হয়েছে, ‘আপিলকারীদের তাদের নিজ দেশ বাংলাদেশে পুশব্যাক করতে হবে। নিয়ম অনুযায়ী আপিলকারীদের পুশব্যাক করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে। আপিলকারীদের বাংলাদেশে পুশব্যাক না করা পর্যন্ত তারা কারাগারে হেফাজতে থাকবেন। তবে তাদের দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে গণ্য করা যাবে না।’

দ্বিতীয় মামলায়, ২০২৪ সালের ৬ অক্টোবর ত্রিপুরার ধলাই জেলার আমবাসা রেলস্টেশনে দুই নারীকে আটক করে বিএসএফ। তারা ভারতীয় নাগরিক—এমন প্রমাণ করার মতো কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদের আটক করা হয়। ধলাই আদালত লিজা ও মনসুরা আক্তারকে জালিয়াতি এবং পাসপোর্ট (ভারতে প্রবেশ) আইন লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করেন। তাদের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে তাদের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কারাদণ্ডের মেয়াদ পরিবর্তন করে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন।

ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250