রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন *** আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার *** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

মুখের বলিরেখা দূর করার সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৩ অপরাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

সময়ের স্বাভাবিক নিয়মকে বোকা বানিয়ে রুখে দেওয়া সম্ভব বয়সের ছাপ-- এমনটা দাবি করছেন রূপ বিশেষজ্ঞরা। শুধু হাজার, লাখ টাকার স্কিন রিজুভেনেশন থেরাপি নয়, স্বাভাবিক নিয়মে ত্বকের যত্নেও ঘুরতে পারে বয়সের চাকা। তারুণ্য ফেরে ত্বকে। 

আপনি চাইলে প্রাকৃতিক উপায়ে বলিরেখা দূর করতে পারেন। জানুন কীভাবে মুখের বলিরেখা সহজে দূর করবেন।

পর্যাপ্ত ঘুমেই লুকিয়ে স্বাস্থ্যের চাবিকাঠি

নয়া কোষ তৈরি ও কোষের ক্ষত মেরামতের জন্য দরকার বিশ্রাম। প্রতিদিন এ জন্যই দরকার ৮-৯ ঘণ্টার ঘুম। এই কয়েক ঘণ্টার বিশ্রামে গোটা শরীর এনার্জিতে ভরে ওঠে। হার্ট থেকে মস্তিষ্ক সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গও বিশ্রাম পাওয়ায় রোগভোগ থাকবে দূরে। ফলে সুস্থ শরীরে অটুট থাকবে যৌবন।

আরো পড়ুন : রিমুভার শেষ, মেকআপ তুলবেন যেভাবে

কমাতে হবে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ

বিশেষজ্ঞরা বলছেন, সুস্বাস্থ্যের চাবিকাঠি লুকিয়ে সুষম খাদ্যে। শরীরের পুষ্টির চাহিদা মিটলেই ত্বক থেকে চুল থাকবে ভালো, কোলেস্টেরল থেকে ব্লাড প্রেশার সমস্ত কিছুই থাকবে নিয়ন্ত্রণে। এর জন্য সবার আগে খাবার থেকে বাদ দিতে হবে স্যাচুরেটেড ফ্যাট ও বাড়াতে হবে শাক সবজির পরিমাণ। এছাড়া নিয়মিত পেস্ট্রি, ফাস্ট ফুডের অভ্যেস ছাড়তে হবে। তাহলে শরীরের স্বাভাবিক ক্রিয়াতেই রুখবে অসময়ে বুড়িয়ে যাওয়ার প্রবণতা।

নিয়মিত অল্প হলেও প্রয়োজন শরীর চর্চার 

গবেষকরা বলছেন, শরীরের বুড়িয়ে যাওয়া রুখতে নিয়মিত দরকার এক্সারসাইজ। ফ্রি হ্যান্ডের থেকে শক্তি বাড়ানোর ব্যয়ামে লাভ বেশি। যার পোশাকি নাম রেসিসন্ট্যান্স ট্রেনিং। এতে বাড়ে রক্ত সঞ্চালন ক্ষমতা। হরমোনের সঠিক ভারসাম্য বজায় থাকে। এতে শরীরে থাবা বসানো থেকে দূরে থাকে স্থূলতা ও বয়স।

সিগারেট ও অ্যালকোহল থেকে দূরত্ব বজায় রাখুন

গবেষকদের দাবি, ধূমপান ও মদ্যপান ছাড়লেই অর্ধেক কাজ শেষ। এই দুইয়ের কারণে শরীরে বিভিন্ন রোগের পথ প্রশস্ত হয়। যে কারণে অসময়েই ব্যক্তির শরীরে পড়ে বয়সের ছাপ। বুড়িয়ে যায় অঙ্গপ্রত্যঙ্গ। এই দুই নেশার হাত ছাড়লেই তারুণ্য ফিরবে শরীরে।

এস/ আই. কে. জে/ 

টিপস মুখের বলিরেখা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার

🕒 প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250