বৃহস্পতিবার, ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ আয়াতুল্লাহ খামেনিপন্থীদের ইরানে আরো শক্তিশালী করবে—গণতন্ত্রকামী ইরানিদের মত *** মধ্যপ্রাচ্যের তেল-গ্যাসের ওপর কতটা নির্ভরশীল বাংলাদেশ *** গায়েবি-মিথ্যা মামলা কমানো হয়েছে, দাবি আইনমন্ত্রীর *** ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন ‘সন্ত্রাসবিরোধী আইনে’ গ্রেপ্তার *** ‘রাজনৈতিক পরিচয়ের কারণে বিপুলসংখ্যক মানুষ কারাগারে ধুঁকছে’ *** মোজাম্মেল ‘প্রোস্টেট ক্যান্সার’, শ্যামল ‘স্লিপ অ্যাপনিয়া’য় আক্রান্ত, চলাফেরায় ‘অক্ষম’ শাহরিয়ার *** রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ *** যুদ্ধাহত মোজতবা খামেনি ‘নিরাপদ ও সুস্থ’ আছেন *** ডেঙ্গু প্রতিরোধে ১৪ই মার্চ থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী *** জামায়াতের মাহমুদুল মন্ত্রী পদমর্যাদা চেয়েছিলেন: পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরানের হুমকির পর সরিয়ে নেওয়া হচ্ছে মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কর্মীদের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে হামলার হুমকি দেওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের দুবাইসহ মধ্যপ্রাচ্যে অফিস খালি করার নির্দেশ দিয়েছে কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। বিভিন্ন সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন আর্থিক সেবা প্রতিষ্ঠান সিটি ইতোমধ্যে দুবাই ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সেন্টার ও উদ মেথা এলাকায় তাদের অফিস থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান ডেলয়েটও গতকাল বুধবার বিকেলে দুবাই ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সেন্টারে তাদের অফিস থেকে কর্মীদের বের হয়ে যাওয়ার নির্দেশ দেয়। 

একটি সূত্রের বরাতে এএফপি জানায়, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে ডেলয়েট। এছাড়া ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউসকুপার্স (পিডব্লিউসি)ও নিরাপত্তা ঝুঁকির কারণে সংযুক্ত আরব আমিরাতসহ সৌদি আরব, কাতার ও কুয়েতে তাদের অফিস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

বিশ্বব্যাপী শীর্ষ চার অ্যাকাউন্টিং ফার্মের একটি পিডব্লিউসি। নিরীক্ষা, নিশ্চয়তা, কর ও পরামর্শ সেবা প্রদানে বিশেষজ্ঞ এটি।

এর আগে, তেহরানে ইরানের অন্যতম বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেপাহর একটি প্রশাসনিক ভবনে মঙ্গলবার বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ব্যাংকের কয়েকজন কর্মী নিহত হন।

পরে ইরানের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে হামলার লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দেয়।

জে.এস/

ইরান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250