সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়‘ বাতিলের দাবিতে টানা আন্দোলনে থাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিয়ে বৈঠকে বসেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১৩ই জুলাই) বেলা সাড়ে ১১টার পর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি প্রতিনিধি দল রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন। সেখানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসহ দলের নেতারা উপস্থিত রয়েছেন। 

এই বৈঠকে সমঝোতামূলক কোনো সিদ্ধান্ত এলে প্রায় দুই সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ে যে অচলাবস্থা চলছে তা কাটতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।  

এর আগে গত ৪ঠা জুন সকাল ১০টায় শিক্ষক নেতাদের সঙ্গে এই বৈঠক হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে বৈঠকটি স্থগিত করা হয়। যদিও এর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। পরে অবশ্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানিয়েছিলেন, শিক্ষকদের সঙ্গে আলোচনা চলছে। যেকোনো সময় বসা হবে। 

সর্বজনীন পেনশন ‘প্রত্যয়’ স্কিম কর্মসূচির প্রজ্ঞাপন বাতিলের দাবিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের একযোগে সর্বাত্মক কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। গত ১লা জুলাই থেকে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা। 

এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে। শিক্ষকদের দাবি নিয়ে সরকারের পক্ষ থেকে বসলেও শিক্ষার্থীদের সঙ্গে বসার কোনো ইঙ্গিত নেই। এতে শিক্ষকরা ক্লাস-পরীক্ষায় ফিরলেও ছাত্ররা না ফিরলে অচলাবস্থা পুরোপুরি কাটবে না বলেই ধারণা করা হচ্ছে। 

ওআ/কেবি

ওবায়দুল কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250