শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:১৬ অপরাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

চট্টগ্রাম ক্লাবের গেস্টহাউস থেকে উদ্ধার সাবেক সেনাপ্রধান ও ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান এম হারুন-অর-রশীদ বীর প্রতীকের মরদেহ অ্যাম্বুলেন্সে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

আজ সোমবার (৪ঠা আগস্ট) বেলা সোয়া ৩টার পর চট্টগ্রাম ক্লাবের গেস্টহাউস কমপ্লেক্সের তৃতীয় তলার ৩০৮ নম্বর কক্ষ থেকে সেনাবাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে তার মরদেহ বাইরে আনা হয়। পরে গেস্টহাউসের বাইরে দাঁড়ানো সিএমএইচের একটি অ্যাম্বুলেন্সে করে তাকে সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘সাবেক সেনাপ্রধানের মরদেহ চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছিল। তার স্ত্রী ময়নাতদন্ত করাতে রাজি নন। তাই ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ হস্তান্তর করা হবে।’

এদিকে মরদেহ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন। তিনি ডেসটিনির আর্থিক কেলেঙ্কারির একটি মামলায় আদালতে হাজিরা দিতে চট্টগ্রামে আসেন। ওই মামলায় আজ হারুন-অর-রশীদেরও আদালতে হাজিরা দেওয়ার দিন ধার্য ছিল।

রফিকুল আমীন সাংবাদিকদের বলেন, ‘আজকে এখানে আমাদের একটি মামলার হাজিরার তারিখ ছিল। আমরা সবাই কোর্টে এসেছি। কিন্তু সময় হয়ে যাওয়ার পরও তিনি (হারুন-অর-রশীদ) আসছিলেন না। তাকে ফোন করেও পাওয়া যাচ্ছিল না। বিষয়টি গেস্টহাউসে জানানোর পর কর্তৃপক্ষ তকে কক্ষে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। খবর পেয়ে চট্টগ্রাম সিএমএইচের চিকিৎসকদের একটি দল আসে। তারা এসে দেখে, তিনি আর বেঁচে নেই।’

রফিকুল আমীন আরও বলেন, ‘এর আগেও আমরা এই মামলায় হাজিরা দেওয়ার জন্য কয়েকবার চট্টগ্রামে এসেছি। আগামীকাল (মঙ্গলবার) সকালে বিমানে তার ফ্লাইট বুক করা ছিল। আমরা আজকে চলে যাব। এভাবে কথাবার্তা হয়েছে। এর মধ্যে কী হয়ে গেল।’

এর আগে আজ বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে হারুন-অর-রশীদকে গেস্টহাউসে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে সম্মিলিত সামরিক হাসপাতালের (চট্টগ্রাম) চিকিৎসকদের একটি দল গেস্টহাউসে এসে জানায়, সাবেক সেনাপ্রধান বেঁচে নেই। তবে তার মৃত্যুর কারণ ঘটনাস্থলে উপস্থিত চিকিৎসকসহ দায়িত্বশীলদের কেউ এখনো নিশ্চিত করতে পারেননি।

সরেজমিনে গেস্টহাউস থেকে সাবেক এই সেনাপ্রধানের মরদেহ উদ্ধার ও পরে মরদেহ নিয়ে যাওয়ার আগপর্যন্ত নিহত ব্যক্তির পরিবারের কোনো সদস্যকে ঘটনাস্থলে দেখা যায়নি। তবে জেলার হাটহাজারীতে একই এলাকায় বাস করা ও তাকে চেনেন এমন কয়েকজন মৃত্যুর খবর পেয়ে ওই গেস্টহাউসে উপস্থিত ছিলেন।

জানা গেছে, ৭৭ বছর বয়সী হারুন-অর-রশীদ ২০০০ সালের ডিসেম্বর থেকে ২০০২ সালের জুন পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন। ডেসটিনির আর্থিক কেলেঙ্কারির একটি মামলায় হাজিরা দিতে তিনি গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম ক্লাবের গেস্টহাউস কমপ্লেক্সের ৩০৮ নম্বর কক্ষে উঠেছিলেন।

চট্টগ্রাাম এম হারুন-অর-রশীদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250