রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী *** নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের *** রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী *** রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার জন্মভূমি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা *** শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর কারাগার থেকে ফোনকল—‘আপনার ছেলে জীবিত’ *** ফের সোনার দামে পতন, ভরিতে কত *** মিসরে মাদক মামলায় টিভি উপস্থাপকসহ ১২ জনের মৃত্যুদণ্ড *** গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩৯ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মাহফুজ আনাম বলছেন, গ্রিনল্যান্ডের ওপর ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নেওয়ার মার্কিন হুমকি বাংলাদেশের জন্যও উদ্বেগের বিষয়। কারণ, এই উত্তেজনায় জড়িয়ে পড়া দুটি পক্ষ—যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)—আমাদের তৈরি পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার। এই খাত থেকেই আমাদের রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশ আসে। তারা যদি বাণিজ্য বিরোধ, শুল্কযুদ্ধ কিংবা সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে এর ভয়াবহ প্রভাবে আমাদের ওপর নেমে আসবে অর্থনৈতিক বিপর্যয়।

তিনি মনে করেন, ইইউ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক যদি অস্থির হয়ে ওঠে, তাহলে একপক্ষ বা উভয়পক্ষই আমাদের ওপর বিশেষ শর্ত চাপিয়ে দিতে পারে। যেমন: খেয়ালখুশিমতো শুল্ক আরোপ, জোরপূর্বক মূল্য কমানো, কিংবা কোনো শক্তিধর দেশের কালো তালিকাভুক্ত দেশের সঙ্গে বাণিজ্য করলে নিষেধাজ্ঞা ইত্যাদি। কাজেই নিয়মভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা না থাকলে সেটা আমাদের মতো দেশগুলোর জন্য মারাত্মক হুমকি হয়ে উঠবে।

ডেইলি স্টারের ছাপা সংস্করণে প্রকাশিত এক উপসম্পাদকীয়তে মাহফুজ আনাম এসব কথা বলেন। তার লেখাটি ‘গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র-ইইউ উত্তেজনার বড় প্রভাব পড়তে পারে আমাদের ওপর’ শিরোনামে গত ২৩শে জানুয়ারি প্রকাশিত হয়।

তিনি বলেন, এমনকি এর সঙ্গে ভূরাজনৈতিক বিষয়গুলো যুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। আমাদের ওপর যেকোনো একটি পক্ষকে বেছে নেওয়ার জন্য চাপ আসতে পারে। আমাদের এই অঞ্চল শক্তিশালী দেশগুলোর লড়াইয়ের ময়দানে পরিণত হতে পারে। ইন্দো-প্যাসিফিক অঞ্চল, দক্ষিণ চীন সাগর, বঙ্গোপসাগর ইত্যাদি আমাদের পররাষ্ট্রনীতিতে চাপ তৈরির কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে।

তিনি বলেন, শক্তিধর কোনো দেশের পছন্দের তালিকায় না থাকা দেশের বিনিয়োগ নিতেও আমাদের নিষেধ করা হতে পারে। অধিকারের বদলে শক্তি যখন চূড়ান্ত বিচার্য বিষয় হয়ে ওঠে, তখন আমাদের মতো ছোট দেশগুলোর প্রয়োজন ও দাবি উপেক্ষিত হওয়ার আশঙ্কাই বেশি থাকে

মাহফুজ আনাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৪:৫৪ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৪৪ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250