মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ

আইসিসির তরফ থেকে শাস্তি পেলেন তানজিম সাকিব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২১ পূর্বাহ্ন, ১৯শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিবকে শাস্তি দিয়েছে আইসিসি। তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। 

ঘটনা টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে নেপালের বিপক্ষে ম্যাচের। ওই ম্যাচে নেপাল রান তাড়ার তৃতীয় ওভারে দলটির অধিনায়ক রোহিত পাউডেলের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তানজিম সাকিব। একপর্যায়ে রোহিতের গায়ে আলতো করে ধাক্কাও দেন তিনি। যার জেরে এই শাস্তি।

ওই ম্যাচে অবিশ্বাস্য বোলিং করেন তানজিম সাকিব। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে একাই নেন ৪টি উইকেট। ফলে ম্যাচসেরার পুরস্কারও উঠে ২১ বছর বয়সী পেসারের হাতে।

আরো পড়ুন: বোলারদের অবদান নিয়ে যা বললেন শান্ত

আইসিসি জানিয়েছে, সাকিব সংস্থাটির আচরণবিধির ২.১২ ধারা ভেঙেছেন। যে ধারা একজন খেলোয়াড়, একজন সাপোর্ট পার্সোনাল, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোনো ব্যক্তির সঙ্গে (আন্তর্জাতিক ম্যাচে একজন দর্শকসহ) অনুপযুক্ত শারীরিক যোগাযোগের সাথে সম্পর্কিত।

তানজিম বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মাঠের আম্পায়ার আহসান রাজা এবং স্যাম নোগাজস্কি, তৃতীয় আম্পায়ার জয়রামন মদনগোপাল এবং চতুর্থ আম্পায়ার কুমার ধর্মসেনা।

তানজিম সাকিব তার অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং ম্যাচ রেফারিদের এমিরেটস আইসিসি এলিট প্যানেলের রিচি রিচার্ডসনের প্রস্তাবিত অনুমোদন গ্রহণ করেছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

এসি/ আই.কে.জে

আইসিসি তানজিম সাকিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250