মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

ঔষধের দাম কমানো প্রসঙ্গে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৯ অপরাহ্ন, ২৯শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে তিনদিনের ‘১৫তম এশিয়া ফার্মা এক্সপো’। বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি আয়োজিত এই মেলায় অংশ নিয়েছে ৩৬টি দেশের ৭৯১টি কোম্পানি। প্রতিষ্ঠানগুলো নিজস্ব ওষুধ ও এই শিল্প সংশ্লিষ্ট সামগ্রী মেলায় উপস্থাপন করছে। 

এই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন ঔষধের দাম কমানো বা বাড়ানোর নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

বৃহস্পতিবার (২৯শে ফেব্রুয়ারি) পূর্বাচলে অনুষ্ঠিত ১৫তম ‘এশিয়া ফার্মা এক্সপো’-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতের উন্নতির জন্য আমি সবার সহযোগিতা চাই। আমি চাই স্বাস্থ্য ব্যবস্থাকে সুন্দর করতে। তাই ঔষধের দাম যদি সহজলভ্য করা যায়, তাহলে আমরা সাধারণ রোগীদের জন্য ভালো কিছু করতে পারবো। তবে এটির দাম কমানো বা বাড়ানোর নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে, পরে এ বিষয়ে জানানো হবে।

আরো পড়ুন: ফুড পয়জনিং : উপসর্গ, চিকিৎসা ও প্রতিরোধ

ডা. সামন্ত লাল সেন বলেন, মেডিকেল ডিভাইস আমাদের দেশে সেভাবে তৈরি না হওয়ায় বিদেশ থেকে আমদানি করতে হয়, ফলে কয়েকগুণ খরচ বেড়ে যায়। যদি দেশেই তৈরি করা যায়, তাহলে দেশেই চিকিৎসা সহজলভ্য হবে। বিভিন্ন কোম্পানিকে এ ব্যাপারে উদ্যোগ নেয়ার আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য, এখন বাংলাদেশে বিশ্বমানের ওষুধ উৎপাদিত হচ্ছে এবং দেশের মোট অভ্যন্তরীণ চাহিদার ৯৮ শতাংশ পূরণ করা সম্ভব হচ্ছে। একই সঙ্গে বর্তমানে বিশ্বের ১৫৩টি দেশে বাংলাদেশের উৎপাদিত মানসম্মত ওষুধ রপ্তানি হচ্ছে।

এসি/

স্বাস্থ্যমন্ত্রী ঔষধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

🕒 প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ

🕒 প্রকাশ: ০২:৪৯ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250