শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

গ্র্যামিতে পোশাক ছাড়াই হাজির মডেল বিয়াঙ্কা, যে শাস্তি হতে পারে!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৫ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রতিবারের মতো এবারও ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জমকালো আয়োজনে বসে গ্র্যামির ৬৭তম আসর। এবারের আসরে ৯৪টি বিভাগে গ্র্যামির মনোনয়ন ঘোষণা করা হয়েছিল।

এবার ৬৭তম গ্র্যামির আসরে অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন মার্কিন র‍্যাপার কানইয়ে ওয়েস্ট এর তার স্ত্রী বিয়াঙ্কাও।

স্থানীয় সময় রোববার (২রা ফেব্রুয়ারি) রাতে গ্র্যামির লাল গালিচায় স্বামীর সঙ্গে হাজির হয়েছেন বিয়াঙ্কা। অস্ট্রেলিয়ান এই মডেলের গায়ে চাপানো কালো পশমের কোট। আলোকচিত্রীদের সামনে এসে কোট সরাতেই ক্যামেরার ঝলকানি। নগ্ন অবস্থায় ধরা দিলেন কানইয়ের স্ত্রী! কিছুক্ষণের মধ্যেই অবশ্য তাকে লাল গালিচা থেকে সরিয়ে দেন নিরাপত্তারক্ষীরা।

তবে এখানেই শেষ হয়নি বিড়ম্বনা। জানা গেছে, লাল গালিচায় নগ্নতা প্রদর্শনের জন্য কানইয়ে ও তার স্ত্রীর জেল-জরিমানাও হতে পারে। লস অ্যাঞ্জেলেসের আইন অনুযায়ী, কেউ যদি শিল্পের প্রয়োজন ছাড়া পোশাকহীন অবস্থায় জনসমক্ষে আসেন, ঘুরে বেড়ান—তাহলে অশ্লীলতার দায়ে তার জেল ও জরিমানা দুই-ই হতে পারে। কানইয়ের স্ত্রীর এ ক্ষেত্রে ছয় মাসের কারাদণ্ড ও ১০০০ ডলার জরিমানা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, সংগীতের মর্যাদাকর আসর ৬৭তম গ্র্যামিতে বাজিমাত করেছেন গায়ক কেনড্রিক লামার। ‘নট লাইক আস’ গানের জন্য ‘রেকর্ড অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন তিনি। একই গানের জন্য তার হাতে উঠেছে ‘সং অব দ্য ইয়ার’ পুরস্কারও। এবারের গ্র্যামিতে সবচেয়ে বেশি মনোনয়ন বিয়ন্সে পেলেও সর্বোচ্চ পাঁচটি পুরস্কার জিতে নিয়েছেন লামার।

ওআ/কেবি

মডেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250