বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান *** ফ্রান্সের আন্দোলনকারীদের স্লোগান যে কারণে ‘বিসমিল্লাহ’ *** রাস্তার পাশে পিঠা, পুরি, পিঁয়াজু, জুসসহ খাবারের ব্যবসা করতেও নিবন্ধন নিতে হবে, আপত্তি ব্যবসায়ীদের

সাবেক এমপি টিপুসহ ১৬২ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

২০১৮ সালে ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতির অভিযোগে বরিশালের বাবুগঞ্জ উপজেলার তৎকালীন এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতাসহ ১৬২ জনকে আসামি করে মামলা হয়েছে। উপজেলার দেহেরগতি ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আনোয়ার হোসেন হেমায়েত বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে বাবুগঞ্জ থানায় মামলাটি করেন।

রোববার (২৪শে নভেম্বর) সকালে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানিয়েছেন, মামলাটি গ্রহণ করে তদন্ত শুরু করা হয়েছে। মামলায় অভিযুক্তদের গ্রেফতার অভিযান চলছে।

মামলার আসামিরা হলেন—জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মুকিতুর রহমান কিসলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ্জামান মিলন, সাবেক এমপি শেখ মুহাম্মদ টিপু সুলতান, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, কাজী ইমদাদুল হক দুলাল, মাধবপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে এজাহারে। এছাড়া আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে আজও ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ

এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আসামিরা বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঠাকুর মল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭৩নং কেন্দ্রে অস্ত্রসহ ধানের শিষের এজেন্টদের মারপিট করে কেন্দ্র দখল করে। এ সময় মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং বোমা বিস্ফোরণ করে কেন্দ্র দখল করে নির্বাচনে জালিয়াতি করে বিজয়ী হয়।

উল্লেখ্য, মামলার প্রধান আসামি সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুকে ১৪ই নভেম্বর সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকা থেকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

এসি/ আই.কে.জে/

মামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250