সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে শুনানি পেছাল *** আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির *** ঢাকার ৮ স্থানে আজ তারেক রহমানের জনসভা *** সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান *** প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক *** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

ব্যাটারিচালিত রিকশাচালকদের কর্মসূচি স্থগিত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের আশ্বাসে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত গণঅবস্থান কর্মসূচি স্থগিত করেছে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।

রোববার (২৪শে নভেম্বর) বিকেলে কর্মসূচি স্থগিত করে প্রেস ক্লাব এলাকা ছাড়েন তারা। 

শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপ-কমিশনার তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, ‘ইউনিয়নের একটি প্রতিনিধি দল আগামীকাল (সোমবার) ডিএমপি কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠকে বসবে। আশা করি, এই বৈঠক থেকে একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে।’

এর আগে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছ থেকে লাইসেন্স নেওয়াসহ ১১ দাবিতে রোববার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেন অটোরিকশা চালকরা।

বিক্ষোভকারীরা জাতীয় প্রেস ক্লাব, মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক, তিন রাস্তার মোড়, যাত্রাবাড়ী মোড় ও কামরাঙ্গীরচরে সড়কে অবস্থান নিলে ওইসব সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে অফিস ও কর্মস্থলগামী মানুষ বিপাকে পড়েন।

ঢাকা মহানগর এলাকার সব সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে গত ১৯শে নভেম্বর নির্দেশ দেন হাইকোর্ট। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়।

ওআ/কেবি


রিকশাচালক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250