মঙ্গলবার, ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে হামলা *** আমার দেশ-এর প্রেসে বোমা হামলার ঘটনায় মামলা, আসামি শনাক্তে কাজ করছে পুলিশ *** শেখ হাসিনার দেশে ফেরার আগে জামায়াত নেতাদের সঙ্গে ‘র’-এর বৈঠক, এনএসআই প্রধানের দিল্লি সফর আলোচনায় *** ধানমন্ডিতে আটক দীপক শীলকে ছেড়ে দিল পুলিশ *** নারী বাউলদের গানে বাধা দেওয়ার প্রতিবাদ কর্মসূচি সংস্কৃতিকর্মীদের করতে দিল না পুলিশ *** ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা জানাল এইচআরএসএস *** সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের *** ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক *** আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর *** ‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা নারী গ্রেপ্তার, সরকারবিরোধী বক্তব্য পাননি ওসি

নওগাঁ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীকে প্রতীক বরাদ্দের নির্দেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের ভোটের জন্য স্বতন্ত্র প্রার্থী মো. মেহেদী মাহমুদ রেজার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে প্রতীক বরাদ্দ দিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০শে জানুয়ারি) মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা রিটে প্রাথমিক শুনানির পর বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জাহাঙ্গীর আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি।

আরও পড়ুন: সংসদের বিরোধী দলীয় নেতা-উপনেতা নির্বাচন বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের নয় দিন আগে গত ২৯শে ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক। তার প্রতীক ছিল ঈগল। পরে ওই দিনই ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করে ইসি। গত ৪ঠা জানুয়ারি এ আসনের নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করা হয়। আগামী ১২ই ফেব্রুয়ারি এ আসনে ভোট গ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে।

আইনজীবী জাহাঙ্গীর আলম বলেন, স্বতন্ত্র প্রার্থী মেহেদী মাহমুদ রেজা সম্পর্কে প্রয়াত আমিনুল ইসলামের নাতি। তিনি গত ১৭ই জানুয়ারি মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু ১ শতাংশ ভোটারের সমর্থন সংক্রান্ত জটিলতায় পরদিন রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করে দেন। এর বিরুদ্ধে আপিল করলে গত ২৪শে জানুয়ারি সে আপিল খারিজ করে দেয় কমিশন। পরে কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন এই স্বতন্ত্র প্রার্থী।

কমিশনের আপিল খারিজের সিদ্ধান্তের বৈধতা প্রশ্নে রুল জারির পাশাপাশি আপিল খারিজের সিদ্ধান্ত স্থগিত করে মেহেদী মাহমুদ রেজাকে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান এই আইনজীবী।

এসকে/ 

হাইকোর্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন স্বতন্ত্র প্রার্থী প্রতীক বরাদ্দ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে হামলা

🕒 প্রকাশ: ০১:৪১ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

আমার দেশ-এর প্রেসে বোমা হামলার ঘটনায় মামলা, আসামি শনাক্তে কাজ করছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:১৫ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার আগে জামায়াত নেতাদের সঙ্গে ‘র’-এর বৈঠক, এনএসআই প্রধানের দিল্লি সফর আলোচনায়

🕒 প্রকাশ: ০১:০১ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

ধানমন্ডিতে আটক দীপক শীলকে ছেড়ে দিল পুলিশ

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

নারী বাউলদের গানে বাধা দেওয়ার প্রতিবাদ কর্মসূচি সংস্কৃতিকর্মীদের করতে দিল না পুলিশ

🕒 প্রকাশ: ০৮:৩৪ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250