বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

গোপনে বিয়ে সারলেন নারগিস ফাখরি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি। তবে, তার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে আরও সপ্তাহখানেক আগে! শোনা যাচ্ছে,  বর্তমানে স্বামীকে নিয়ে হানিমুন উদযাপনে ব্যস্ত তিনি।

বলিউড তারকাদের বিয়ে মানেই প্রচুর ঢাক-ঢোল পিটিয়ে আয়োজন। বিয়ে বাড়িতে বসে তারার হাট। কিন্তু নারগিসের ক্ষেত্রে ভিন্নতা দেখা গেল। বিয়ে তো হয়েছেই, এর ওপর তার খবর প্রকাশ্যেই এলোয়হায়াগ সপ্তাহখানেকের মাথায়। এ নিয়ে অবশ্য চর্চা হচ্ছে অনেক।

ভারতীয় গণমাধ্যমের খবর, আমেরিকান ব্যবসায়ী টোনি বাগকে বিয়ে করেছেন নারগিস। ক্যালিফোর্নিয়ার বেভারি হিলসের একটি বিলাসবহুল হোটেলে বসে তাদের বিয়ের আসর। খুবই ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে বিয়ে সারেন তারা।

আরও পড়ুন: এবার হলিউডে সালমান খান

এদিকে নারগিস তার ইনস্টাগ্রামে সুইজারল্যান্ড থেকে হানিমুনের ছবি শেয়ার করেছেন এবং টনির পোস্ট করা স্টোরিগুলোও শেয়ার করেছেন। এতে নিশ্চিত হওয়া যায়, তারা একসঙ্গেই রয়েছেন এবং একান্ত সময় কাটাচ্ছেন।

‘রকস্টার’ এবং ‘ম্যাড্রাস কাফে’র মতো ছবির মাধ্যমে পরিচিতি পান নারগিস ফাখরি। কিন্তু ইন্ডাস্ট্রর সঙ্গে অভিনেত্রীর দূরত্ব বেড়েছে অনেকদিন ধরেই। পাড়ি দিয়েছেন মার্কিন মুলুকে। বলা বাহুল্য, বহুবার মন ভেঙেছে তার! এবার বিয়ে করে সংসারী হলেন নারগিস।

এসি/ আই.কে.জে

নারগিস ফাখরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250