সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ *** টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে *** আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত ৩

আদালত চত্বর থেকে পালিয়ে ৪ মাস, গ্রেপ্তারের পর ফের পালালেন সেই আসামি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পুলিশের হেফাজত থেকে দ্বিতীয়বারের মতো পালিয়ে গেছেন হত্যা মামলার এক আসামি। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

এর আগে গত বছরের ১৯ জুন ঢাকার মেট্রোপলিটন সেশন জজ আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে গিয়েছিলেন শরীফুল ইসলাম। ৩০ বছর বয়সী এই যুবকের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হরিপুরে।

পুলিশ বাদী হয়ে ওই দিনই তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি মামলা করে। এর চার মাসের বেশি সময় পরে পালিয়ে যাওয়ার ঘটনায় দায়ের মামলায় পুলিশ শরীফুলকে গ্রেপ্তার করে।

এরপর তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলমের আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, শুনানি শেষে শরীফুল আবারও পালিয়ে গেছেন।

‘কাঠগড়ায় হাতকড়া ঢিলা করে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে আসামি শরীফুল পালিয়ে গেছেন,’ বলেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল।

২০১৮ সালে রাজধানীর খিলগাঁওয়ে ১৪ বছর বয়সী স্কুলছাত্র জিসান হোসেনকে অপহরণ ও হত্যার ঘটনায় দায়ের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন শরীফুল।

গত বছরের ১৯ জুন শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন সেশন জজ আদালত-৩ থেকে মেট্রোপলিটন সেশন জজ আদালতের হাজতখানায় নেওয়ার সময় আদালত প্রাঙ্গণ থেকে শরীফুল পালিয়ে যান।

সে সময় পুলিশ জানিয়েছিল, প্রসিকিউশনের সাক্ষীর জবানবন্দি গ্রহণের পর শরীফুলকে আদালতের হাজতখানায় নেওয়ার সময় তিনি কনস্টেবল শহীদুল্লাহকে আঘাত করে পালিয়ে যান। হাতকড়া খুলতে আসামি একটি ধাতব বস্তু ব্যবহার করেছিলেন।

আসামি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250