সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ *** টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে *** আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত ৩ *** এই বৈঠকের পর ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার হওয়া এক নেতাকে ছাড়াতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা–কর্মীদের সঙ্গে পুলিশ এবং বিএনপির নেতা–কর্মীদের ধস্তাধস্তি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এনসিপির কয়েকজন নেতা–কর্মী আহত হয়েছেন বলে দলটির নেতারা দাবি করেছেন। গতকাল রোববার রাতে আখাউড়া থানার সামনে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ওই নেতার নাম ছায়েব আলী (৬০)। তিনি আখাউড়ার মোগড়া ইউনিয়নের মোগড়া গ্রামের বাসিন্দা এবং এনসিপির মোগড়া ইউনিয়নের প্রধান সমন্বয়কারী ও উপজেলার যুগ্ম আহ্বায়ক। তিনি আসন্ন মোগড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এনসিপি মনোনীত প্রার্থী। গতকাল রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয় লোকজন জানান, ছায়েব আলী একসময় জাতীয় পার্টির রাজনীতি করতেন। ২০১৮ সালে তিনি আওয়ামী লীগে (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) যোগ দেন। পরে মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হয়েছিলেন। জুলাই গণ–অভ্যুত্থানের সময় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। ৫ আগস্টের পর তিনি এনসিপিতে যোগ দেন।

পুলিশ ও স্থানীয় লোকজন, এনসিপির নেতা–কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে ছায়েব আলীকে গ্রেপ্তারের পর তাকে ছাড়াতে থানায় যান এনসিপির নেতা–কর্মীরা। তারা থানার ফটকে অবস্থান নিয়ে তার মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা সেখানে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আখাউড়া উপজেলা এনসিপির আহ্বায়ক জমসেদ ভূঁইয়া বলেন, গ্রেপ্তারের বিষয়টি জানতে গতকাল রাতে এনসিপির ৩০ থেকে ৪০ জন নেতা–কর্মী থানার ফটকের সামনে জড়ো হন। তখন পুলিশ এনসিপির উপজেলার সদস্যসচিব সাজু মোল্লা ও সাংগঠনিক সম্পাদক মো. রুবায়েতকে ভেতরে ঢুকতে দেয়। একই সময় ছায়েব আলীকে ছাড়িয়ে নিতে তার আত্মীয়স্বজন ও সমর্থকেরাও সেখানে যান। তখন এনসিপির একজন স্লোগান দিলে বিএনপির নেতা–কর্মীরা লাঠিসোঁটা নিয়ে এনসিপির নেতা–কর্মীদের ওপর হামলা করেন। এতে এনপিপির ৮ থেকে ১০ জন আহত হন এবং ভেতরে রুবায়েত ও সাজুকেও পুলিশ মারধর করেন। তার ভাষ্য, ‘ছায়েদ আলী একসময় জাতীয় পার্টি করতেন। আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) করলে তো তাকে আমরা এনসিপিতে নিতাম না।’

আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বলেন, ছায়েদ আলী সারা জীবন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি করেছেন। আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে তার ছবিও আছে। বিস্ফোরক মামলায় গতকাল তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। তাকে ছাড়িয়ে নিতে এনসিপির নেতা–কর্মীরা থানা আক্রমণ করলে পুলিশের সঙ্গে তাদের কথা–কাটাকাটি হয়। থানা ভেঙে ফেলবে শুনে হয়তো বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা–কর্মীরা সেখানে যান। তবে তারা কোনো হামলা করেননি।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মো. আতাউল্লাহর ভাষ্য, ছায়েব আলী কোনো দিন আওয়ামী লীগ করেননি। তিনি মোগড়া ইউপি নির্বাচনে এনসিপির প্রার্থী। এ কারণে পুলিশ তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। বিষয়টি জানতে থানায় গেলে বিএনপির লোকজন হামলা করেন। বিএনপির ‘মবের’ কারণে পুলিশ তাকে ২০২৪ সালের বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, জুলাই গণ–অভ্যুত্থানে বিস্ফোরক দ্রব্য আইনের মামলার এজাহারনামীয় আসামি হিসেবে ছায়েব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। খবর পেয়ে এনসিপির নেতা–কর্মীরা থানাফটকে বিক্ষোভ করেন। তখন বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে তাদের কিছু সমস্যা হয়। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

🕒 প্রকাশ: ০৬:২৮ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250