সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ *** টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে *** আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত ৩ *** এই বৈঠকের পর ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন *** ঐক্য শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে হবে না: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে নাহিদ *** পুনর্মূল্যায়ন-পুনঃপরীক্ষার আগেই ভর্তিপরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়: আপিল বিভাগ *** তৃতীয়বারের মতো বৈঠকে মজুরি বোর্ড *** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত

টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩৮ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

#

ছবি: প্রথম আলো

ঢাকার নিউমার্কেট এলাকায় খুন হওয়া খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন হত্যা মামলায় ‘শীর্ষ সন্ত্রাসী’ শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির উপকমিশনার (মিডিয়া ও জনসংযোগ) মোহাম্মদ আক্তার হোসেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, টিটন হত্যা মামলার তদন্তে সুইডেন আসলামের নাম উঠে এসেছে। এ কারণে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আক্তার হোসেন বলেন, এ ঘটনায় আসলামের সংশ্লিষ্টতা কতটুকু, তা তদন্তের পর জানা যাবে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে হাজির করা হবে। জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড চাওয়া হবে।

সোমবার ভোররাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়ার চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

চলতি বছরের ২৮ এপ্রিল রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আরেক তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন।

সুইডেন আসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250