সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

সারাবিশ্বে কমতে পারে নিত্যপণ্যের দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২১ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

বিশ্ববাজারে চলতি বছর নিত্যপণ্যের দাম কমতির দিকে থাকার পূর্বাভাস দিয়েছে মার্কিন বাজার গবেষণা প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনোমিকস। চালের পাশাপাশি কমতে পারে আলু ও চিনির দাম। তবে সূর্যমুখী তেল ও কফির দাম ঊর্ধ্বমুখী থাকবে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে বিশ্ববাজারে প্রতি মেট্রিক টন চাল বিক্রি হচ্ছে ৩১৪ ডলারে। চলতি বছরের প্রথম প্রান্তিক তথা মার্চ শেষে এই দাম হবে ৩০২.৫৭ ডলার। আর চতুর্থ প্রান্তিক তথা বছর শেষে দাম কমে হতে পারে ২৮৫.৮৩৭ ডলার। অর্থাৎ চলতি বছর বিশ্ববাজারে প্রতি মেট্রিক টন চালের দাম প্রায় ১৭ ডলার কমার পূর্বাভাস মিলছে।

প্রতি ১০০ কেজি আলু বর্তমানে কেনাবেচা হচ্ছে ৩০ ইউরোতে। ২০২৫ সালের প্রতি প্রান্তিকেই কমতে কমতে বছর শেষে নিত্যপণ্যটির দাম ২৬ ইউরোতে নামার সম্ভাবনা দেখছে ট্রেডিং ইকনোমিকস।

সূর্যমুখী তেলের বর্তমান দাম প্রতি টন ১২৪৭ ডলার হলেও ঊর্ধ্বমুখী প্রবণতায়, মার্চ শেষে এই দাম বেড়ে দাঁড়াবে ১২৮৪ ডলারে। চলতি বছরের শেষ প্রান্তিকে যা হবে ১৩৩১ ডলার। অর্থাৎ চলতি বছর প্রতি মেট্রিক টন সূর্যমুখীর দাম বাড়বে প্রায় ৮৪ ডলার।

এদিকে প্রতি পাউন্ড কফি বিক্রি হচ্ছে ৩২০ ডলারে। বছরের প্রথম প্রান্তিকে এই দাম ৩৩০ ডলারে ঠেকতে পারে। বছর জুড়ে বেড়ে এই পানীয়টির দাম শেষ প্রান্তিকে এসে দাঁড়াবে পাউন্ড প্রতি ৩৫৮ ডলার।

আর প্রতি পাউন্ড চিনি বর্তমানে ১৯ ডলারে বিক্রি হলেও মার্চ শেষে বিশ্ববাজারে এই পণ্যের দাম কমে দাঁড়াবে ১৮ দশমিক ৮৫ ডলারে। তবে ডিসেম্বরে গিয়ে দাম কমে হতে পারে ১৭ দশমিক ৬০ ডলার।

ওআ/কেবি

নিত্যপণ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250