সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

আর্থিক কর্মকাণ্ড বাড়ছে, চাঙা হবে অর্থনীতি : পরিকল্পনা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩৫ পূর্বাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৫

#

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক : ছবি- সংগৃহীত

প্রবাসী আয় থেকে গ্রামে অর্থ সঞ্চালন হচ্ছে। এতে আর্থিক কর্মকাণ্ড বাড়ছে। এটি অর্থনীতি চাঙা করতে সহায়ক হবে। অর্থনীতি চাঙা হওয়ার অন্য কারণের মধ্যে রয়েছে রাজনীতি। সারা দেশে রাজনৈতিক কর্মকাণ্ড বেড়েছে। ফলে অর্থপ্রবাহ বাড়ছে। গতি এসেছে রপ্তানি আয়েও। এতে আগামীতে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি বাড়বে বলে আশা করা যায়। 

অর্থনীতি নিয়ে এমন পর্যবেক্ষণ জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে ব্রিফিংয়ে এ আশার কথা শোনান তিনি। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকে ১০টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ২৪৬ কোটি টাকা। অনুমোদন হওয়া প্রকল্পের একটি হচ্ছে ইস্টাবলিশমেন্ট অব গ্লোবাল ম্যারিটাইম ডিসট্রেস অ্যন্ড সেইফটি সিস্টেম (ইজিআইএমএনএস) প্রকল্প। নৌ পরিবহন মন্ত্রণায়ের এ প্রকল্পটি চতুর্থবারের মতো সংশোধন করা হলো। এ ছাড়া মোংলা বন্দরের জন্য সহায়ক জলযান সংগ্রহ প্রকল্পটির প্রথম সংশোধন অনুমোদন দেওয়া হয়েছে। প্রথম সংশোধন অনুমোদন হওয়া আরেকটি প্রকল্প হচ্ছে নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কন্টেইনার ও বাল্ক টার্মিনাল নির্মাণ।

 অনুমোদন হওয়া অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- দেশের দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনর্নির্মাণ ও পুনর্বাসন (দ্বিতীয় সংশোধনী), চট্টগ্রাম কর ভবন নির্মাণ ও মোংলা বন্দরে পশুর চ্যানেলে সংরক্ষণ ড্রেজিং, ডাল ও তৈলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ (২য় পর্যায়), সিলেট বিভাগে ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, ডুপিটোলা–১ ও কৈলাশটিলা কুপ খনন এবং বুদ্ধিস্ট মোনেস্টারি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প। 

আই.কে.জে/      


১০ প্রকল্প অনুমোদন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250