শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত

দোকানে মিলল সরকারি বস্তাসহ ৫ হাজার কেজি চাল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি বস্তাসহ প্রায় ৫ হাজার কেজি চাল জব্দ এবং দুজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার (১৫ই সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলা সদরের মহাখালপাড়ার দুই চাল ব্যবসায়ীর দোকানে অভিযান চালিয়ে এই চাল উদ্ধার করা হয়।

দোকান থেকে চাল সরানোর সময় দুই শ্রমিককে আটক করা হয়। আটক দুই শ্রমিক হলেন উপজেলার আশুরাইল গ্রামের শাহ কামাল মিয়া ও জুয়েল মিয়া।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলায় সম্প্রতি হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ কার্ডের মাধ্যমে সরকারনির্ধারিত দামে খাদ্যশস্য (খাদ্যবান্ধব কর্মসূচি) প্রকল্পের আওতায় উপজেলায় প্রায় ১১ হাজার উপকারভোগীর মধ্যে চাল বিতরণ করার কথা।

এরই মধ্যে উপজেলার কিছু ইউনিয়নে বিতরণ শুরু হয়েছে। তবে নাসিরনগরে চাল বিতরণের আগেই সরকারি সিলমোহরসহ ১৪০ বস্তা চাল এবং প্রায় ১৫০টি সরকারি বস্তা জব্দ করা হয়েছে।

নাসিরনগর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, এখন আমাদের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অব্যাহত আছে। গুদাম থেকে ডিলারেরা চাল নিয়ে যান। ডিলারের মাধ্যমে উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হয়। এই চাল কীভাবে এই দোকানে আসছে, সেটা দোকানদার ও ডিলাররা ভালো বলতে পারবেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আবুল হোসেন বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই বলতে পারব না। আগামীকাল অফিসে এসে বিস্তারিত বলতে পারব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দোকানি রহমত আলী ও মোতাহার হোসেনের দোকান থেকে প্রায় ৫ হাজার কেজি চাল জব্দ করা হয়েছে। দোকান থেকে এ সময় ১৪০ বস্তা চাল ও সরকারি খালি ১৫০টি বস্তা জব্দ করা হয়। এ সময় দোকান থেকে দুই শ্রমিককেও আটক করা হয়।

তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদ চলছে। কীভাবে সরকারি সিলসহ বস্তাভর্তি চাল দোকানে গেল, তা জানার চেষ্টা করছি।’

জে.এস/

চাল ব্রাহ্মণবাড়িয়া আটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250