বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজে ‘অস্থায়ী নৌপথ’ চালু করছে ইরান–ওমান, আছে শর্তও *** আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) *** তিন সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু’ *** সরকার চায় শেখ হাসিনা দেশের বাইরে থাকুন, আল জাজিরাকে বিশেষজ্ঞরা

বন্ধ করতে হবে উৎস

নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধেই চলছে পলিথিনের ব্যবহার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩৯ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৪

#

ছবি - সংগৃহীত

দেশে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হলেও সরকারের এই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজধানীর সব জায়গায় চলছে পলিথিনের অবাধ ব্যবহার। তবে সুপারশপগুলোতে এই নির্দেশনা মানা হচ্ছে। রোববার (৩রা নভেম্বর) রাজধানীর মোহাম্মাদপুর, কারওয়ান বাজার, মগবাজার, মালিবাগ, লালবাগ, গুলশান-২ এলাকায় স্বাভাবিক সময়ের মতোই পলিথিন বিক্রি ও ব্যবহার হতে দেখা গেছে।

গত ৯ই সেপ্টেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছিলেন, ১লা অক্টোবর থেকে সুপারশপে কোনো পলিথিন বা পলিপ্রপাইলিনের ব্যাগ ব্যবহার করা যাবে না। বিকল্প হিসেবে কাগজ, পাট ও কাপড়ের ব্যাগ ক্রেতাদের দিতে হবে। সুপারশপগুলো সরকারের ওই নির্দেশনা মেনে চলছে। একই সঙ্গে তিনি বলেছিলেন, ১লা নভেম্বর থেকে খুচরা বাজারেও এসব ব্যাগ ব্যবহার নিষেধ।

পরিবেশ উপদেষ্টার এই নিষেধাজ্ঞা মানতে নারাজ ক্রেতা-বিক্রেতা। তাদের ভাষ্য, পলিথিন ব্যাগের বিকল্প সামগ্রী ব্যায়বহুল। একই সঙ্গে পাটের বা কাপড়ের ব্যাগ সহজলভ্য নয়।

এ বিষয়ে কারওয়ান বাজারের ফল বিক্রেতা নাজমুল ইসলাম বলেন, পলিথিন বন্ধ হলে আমরাও কাগজের ঠোঙা ব্যবহার করতে পারব। কারখানায় পলিথিন তৈরি বন্ধ না করতে পারলে এটা বাজারে এসে অভিযান চালিয়ে বন্ধ করা যাবে না।

একই বাজারে কেনাকাটা করতে আসা আবুল হোসেন বলেন, আপনি বিকল্প তৈরি না করেই নিষিদ্ধ ঘোষণা করলে মানুষ আপনার কথা শুনবে কেন। তাই দ্রুত ও সস্তায় পাওয়া যায় এমন পণ্য বাজারে আনুন, মানুষ এমনিতেই পলিথিনের ব্যবহার ছেড়ে দিবে। এদিকে পলিথিন ব্যাগ নিষিদ্ধে সরকারের পক্ষ থেকে বাজারে অভিযান চালানো হচ্ছে। এবার পলিথিন বন্ধে আর ছাড় দেওয়া হবে না এমনই বার্তা দিচ্ছে সরকার।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক প্রকৌশলী আবদুস সোবহান বলেন, ‘পরিবেশ, জনজীবন ও প্রকৃতির ওপর পলিথিন ব্যাগের ক্ষতির প্রভাব বিচার-বিশ্লেষণ করেই নিষিদ্ধ করা হয়েছিল। যখন নিষিদ্ধ করা হয়েছিল, তখন সর্বস্তরের মানুষ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন। এটির বিকল্পও তখন বাজারে আসতে শুরু করেছিল। যেমন, কাগজের ঠোঙা, কাপড়ের ব্যাগ, পাটের ব্যাগ ও কাগজের ব্যাগসহ আরও অনেক কিছু। তখন দেখা গেল, যেখানে পলিথিন বিক্রি হতো, সেখানে বিকল্পগুলো বিক্রি হতে শুরু করে। ২০০২, ২০০৩ ও ২০০৪ সালের ঘটনা এটা। এভাবে চলতে থাকলে আমরা বাজারে ব্যাগ নিয়ে যেতে শুরু করলাম। অফিসে যারা যেতাম, তারা সঙ্গে বাজারের ব্যাগও রাখতাম, যাতে ফেরার সময় বাজার করতে সেটা ব্যবহার করতে পারি। আমাদের মধ্যে এই অভ্যস্ততা তৈরি হয়েছিল। কিন্তু পরে ধীরে ধীরে সেখান থেকে আমরা সরে আসি। এতে বিকল্পের ব্যবহার বন্ধ হয়ে গেল। আবার বাজারে পলিথিন আসতে শুরু করে।

বেসরকারি উন্নয়ন সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী এম জাকির হোসেন খান বলেন, বাজারে গিয়ে পলিথিন খুঁজে বের করে সাজা দেওয়ার ব্যবস্থা করা কোনো পদ্ধতি হতে পারে না। কারণ, বাজারে পলিথিন কোত্থেকে আসে? উৎপাদন যে জায়গায় হয়, যারা উৎপাদন করেন, তাদের যদি দৃষ্টান্তমূলক আর্থিক জরিমানা করা যায়, তাহলে বারবার এগুলো বাজারে আসবে না।

আই.কে.জে/

পলিথিনের ব্যবহার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

Footer Up 970x250