শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ *** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে *** মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব *** শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি *** আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের *** মিছিলে ব্যানার ধরিয়ে নারীদের সামনে রাখা হলেও সিদ্ধান্ত গ্রহণে দেওয়া হয় না জায়গা *** নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা, স্থানীয় নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি *** হুতিদের মোকাবিলায় মিত্রদের সামরিক সহায়তা চায় সৌদি, মিলবে কী সাড়া

রায়কে কেন্দ্র করে ঢাকায় নিরাপত্তা জোরদার, ১৫ হাজার পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় আজ সোমবার (১৭ই নভেম্বর) ঘোষণা করা হচ্ছে। এই রায়কে কেন্দ্র করে ঢাকায় যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

ঢাকাবাসীর নিরাপত্তায় রাজধানীতে প্রায় ১৫ হাজার পুলিশসদস্য মোতায়েন করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে।

ঢাকার বিভিন্ন মোড়ে মোড়ে তল্লাশি চৌকি বসানো হয়েছে। গাড়ি ও সন্দেহভাজন ব্যক্তিদের পুলিশ তল্লাশি করছে। আজ সকাল থেকে রাজধানীর রামপুরা, মগবাজার, ধানমন্ডিসহ ঢাকায় কয়েকটি এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে।

এসব এলাকায় দেখা যায়, গণপরিবহন অন্যান্য দিনের তুলনায় কম চলাচল করছে। রাস্তায় মানুষের উপস্থিতিও কম। গণপরিবহন না থাকায় অনেকে রিকশা, সিএনজিচালিত অটোরিকশায় গন্তব্যে যাচ্ছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, রায় ঘোষণার এই দিনটিকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আজ সকাল থেকে ঢাকার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ডিএমপি সূত্র জানায়, গতকাল রোববার ঢাকার বিভিন্ন এলাকায় ১৮টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। তেজগাঁও টার্মিনাল এলাকায় ট্রেনে আগুন দেওয়ার চেষ্টার সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

ঢাকার বিভিন্ন সড়কে তল্লাশি চৌকি বসিয়ে তল্লাশি করছেন পুলিশ সদস্যরা। এ সময় যানবাহন ও মোটরসাইকেলে করে আসা যাত্রীদের ব্যাগ তল্লাশি করতে দেখা গেছে।

জে.এস/

ডিএমপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ

🕒 প্রকাশ: ০৬:০১ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

🕒 প্রকাশ: ০১:৩৮ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

🕒 প্রকাশ: ০১:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250