শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন

ফিল্ডারদের খোঁচা দিয়ে যা বললেন নাসির

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩১ পূর্বাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৫

#

শানাকার ক্যাচ ছেড়ে দেন শামীম হোসেন পাটোয়ারী। ছবি: এএফপি

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে যেন হাতে মাখন লাগিয়ে ফিল্ডিং করতে নেমেছিল বাংলাদেশ। একের পর এক ক্যাচ ফসকে যাওয়া সেটাই বলে। ফিল্ডারদের এমন বাজে অবস্থা দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁচা দিয়েছেন জাতীয় দলে একসময় নিয়মিত খেলা অলরাউন্ডার নাসির হোসেন।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নাসির শনিবার (২০শে সেপ্টেম্বর) লিখেছেন, ‘আমি ক্যাচ ধরব না আমার ইচ্ছা। তারপরও আমরা ম্যাচ জিতব ইনশাআল্লাহ।’

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬৮ রান করে শ্রীলঙ্কা। লঙ্কানদের এই পুঁজিতে অবদান আছে বাংলাদেশের। প্রতিপক্ষের ইনিংসে তিনটি ক্যাচ ছেড়েছে বাংলাদেশ। সেই সুযোগে নিজেদের রান বাড়িয়ে নিয়েছেন দাসুন শানাকা, চারিত আসালাঙ্কারা।

মোস্তাফিজুর রহমানের করা ১৭তম ওভারে প্রথম ক্যাচ ছাড়ে বাংলাদেশ। সে ওভারের পঞ্চম বলে শানাকার ক্যাচ ফেলে দেন শামীম হোসেন পাটোয়ারী।

শরিফুল ইসলামের করা তার পরের ওভারে আসালাঙ্কার ক্যাচ ধরতে ব্যর্থ হন তাওহীদ হৃদয়। মোস্তাফিজের করা ১৯তম ওভারেও লঙ্কান অধিনায়কের ক্যাচ ছাড়েন এই তরুণ ব্যাটার। হৃদয়, শামিমরা এভাবে ক্যাচ ছাড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিরক্তি প্রকাশ করেছেন ভক্তরা। বাদ গেলেন না নাসিরও।

নাসির হোসেন শামীম হোসেন পাটোয়ারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

খাটের নিচে ১৬ ফুটের অজগর, শব্দ শুনেই ছোটাছুটি, অতঃপর উদ্ধার

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

ডায়ানার মৃত্যুর রাতে চার্লসকে ‘উচ্ছ্বসিত’ মনে হয়েছিল—দাবি ভাইয়ের

🕒 প্রকাশ: ১০:১০ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250