শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

পরকীয়ার অভিযোগে বিবস্ত্র করে যুবককে মারধর, ভিডিও ভাইরাল, জড়িতদের খুঁজছে পুলিশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২২ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৫

#

প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে পরকীয়ার অভিযোগ তুলে এক যুবককে বিবস্ত্র করে পেটানোর ঘটনা ঘটেছে। একই সঙ্গে পেটানো হয়েছে এক গৃহবধূকেও। এ–সংক্রান্ত দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভাইরাল)। ভিডিওতে দেখা যায়, ওই যুবক ও গৃহবধূকে ঘরের বারান্দায় দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার (২৫শে সেপ্টেম্বর) রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার এ ঘটনার দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরিহিত এক ব্যক্তিকে ঘরের আলমারির নিচের দিকে থাকা বড় আকারের ড্রয়ারের ভেতর থেকে কয়েকজন টেনে বের করছেন।

তাকে উপস্থিত লোকজন ঘরের মেঝেতে ফেলে এলোপাতাড়ি কিল–ঘুষি ও লাথি মারছেন এবং বেধড়ক পেটাচ্ছেন। একপর্যায়ে তাকে বিবস্ত্র করে ফেলা হয়। মারধর করা হচ্ছিল গৃহবধূকে। তিনি সবার কাছে মাফ চাচ্ছিলেন। কিছুক্ষণ পর ওই ব্যক্তিকে ঘরের বিছানায় শুইয়ে রাখা হয়।

কিছুক্ষণ পর তার গায়ে কম্বল দিয়ে ঢেকে দেওয়া হয়। তবে বয়স্ক এক ব্যক্তি ও এক নারী এসে ওই ব্যক্তিকে না মারার জন্য সবাইকে অনুরোধ করেন। তিনি ওই যুবককে একটি গামছা পরিয়ে পাশের কক্ষে নিয়ে যান। একজন আরেকজনকে ঘটনাটি ভালোভাবে ভিডিও করতে বলার শব্দও পাওয়া যায়।

একটি ভিডিওতে দেখা যায়, ওই যুবক ও গৃহবধূকে ঘরের বারান্দায় জানালার পাশে একত্রে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। বারান্দার গ্রিলের বাইরে থেকে এক ব্যক্তি টর্চের আলো জ্বালিয়ে রাখছেন এবং অন্যজন বেঁধে রাখার দৃশ্য ভিডিও করছেন।

স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন বলেন, ফেসবুকের মাধ্যমেই তিনি বিষয়টি জেনেছেন। রাতে ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন দেওয়ান জানান, তিনি এ ধরনের একটি ঘটনার খবর পেয়েছেন। তাকে কোনো পক্ষই কিছু বলেনি।

মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান জানান, বিষয়টির খোঁজ নিচ্ছে পুলিশ। ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে। ঘটনায় দোষী ব্যক্তিরা শাস্তি ও নিরপরাধেরা ন্যায়বিচার পাবেন।

টাঙ্গাইল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250