শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

ফ্যাসিস্টদের বিরুদ্ধে কী ভূমিকা ছিল, তা মির্জা ফখরুলকে জিজ্ঞেস করুন: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০০ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘ইসলামী আন্দোলন ফ্যাসিস্টদের দোসর ছিল’- বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির এ বক্তব্যের জবাব দিয়েছেন দলটির আমির তথা চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি এ্যানির নাম না নিয়ে বলেছেন, ‘বিএনপির এক নেতা আমাদের সম্পর্কে যে বক্তব্য দিয়েছে, তা শিষ্টাচার বর্হিভূত। তাকে বলব, ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের কী ভূমিকা, তা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বরকতউল্লা বুলুকে জিজ্ঞেস করুন।'

গতকাল সোমবার (২২শে সেপ্টেম্বর) রাজধানীর হাজারিবাগে নির্বাচনী গণসমাবেশে এসব কথা বলেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন ২০১৪ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলেও আওয়ামী লীগের সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে অংশ নেয়। বিএনপি, জামায়াতসহ অন্যান্য বিরোধী দল নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে হরতাল-অবরোধের কর্মসূচি দিলেও, তাতে ছিল না ইসলামী আন্দোলন।

মামলা, গ্রেপ্তার, গুমের শিকার হননি দলটির নেতাকর্মীরা। এ কারণে ইসলামী আন্দোলনকে বিএনপির নেতা এ্যানি গত কয়েক মাস ধরে ফ্যাসিবাদের দোসর বলছেন।

তবে গত জানুয়ারিতে ইসলামী আন্দোলনের কার্যালয়ে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১০ দফা সই করেন। দলটির সঙ্গে বিএনপির হয়ে যোগাযোগ রাখতেন ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। এজন্য চরমোনাই পীর বলেছেন, ‘ইসলামী আন্দোলনের ভূমিকা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের জিজ্ঞাসা করুন।’

ইসলামী আন্দোলন নির্বাচনের বিরোধী নয় বলে জানিয়ে চরমোনাই পীর আরও বলেন, ‌বিদ্যমান পদ্ধতির নির্বাচন ডামি ভোট, রাতের ভোট, হাসিনার মতো ফ্যাসিস্ট জন্ম দিয়েছে। ব্যর্থ প্রমাণিত এই পদ্ধতি আর নয়, সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই পিআর পদ্ধতিতে নির্বাচন দেন। দাবি স্পষ্ট, জুলাই সনদের আইনী ভিত্তি দিতে হবে। নইলে বিপ্লবীদের ফাঁসির আশংকা রয়েছে।

জে.এস/

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250