বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

শাবনূরকে চিনতে পারলো না পুলিশ!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৪ পূর্বাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

শুক্রবার (১৯শে এপ্রিল) উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। প্রবীণ-তরুণ অভিনেতা-অভিনেত্রীদের পদচারণে মুখর এফডিসি প্রাঙ্গণ। এর মধ্যেই দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূর।

এদিন চিত্রনায়িকা শাবনূরকে দেখে চিনতে পারেননি এফডিসির সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা। শুক্রবার (১৯শে এপ্রিল) দুপুরে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এলে এফডিসির মূল ফটকের সামনে তার গাড়ি আটকে দেওয়া হয়। 

এসময় সংশ্লিষ্ট ওই পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, ‌‘আপনি কী ভোটার?’ তা শুনে শাবনূর বলেন, ‘আমি শাবনূর, আমি শাবনূর।’ তখন ফটকের সামনে ভিড় করা চলচ্চিত্রপ্রেমীদের বলতে শোনা যায়, ‘উনি নায়িকা শাবনূর। ওনাকে ছেড়ে দেন।’ 

আরো পড়ুন : নতুন সিদ্ধান্ত নিলেন শাবনূর!

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে হঠাৎ লাইভে এসে ভক্ত-অনুরাগীদের চমকে দিয়েছেন নায়িকা। লাইভটি তিনি করেছেন শাবনূরের প্রাণের এফডিসি থেকেই। গাড়িতে বসা অবস্থাতেই শাবনূর বলেছেন, ‘হ্যালো বন্ধুরা, আজকে আমি এসেছি, জানো তো, আমাদের সমিতিতে। আমাদের মিলনমেলা। ভীষণ ভালো লাগছে সবাইকে দেখে।’

এ সময় শাবনূরের মেকআপম্যানের এফডিসিতে প্রবেশ নিয়ে তৈরি হয় জটিলতা। অনুমতি ছাড়া মেকআপম্যানদের প্রবেশ নিষেধ। পাশাপাশি শাবনূরের গাড়িও ঘিরে ধরেন উৎসুক জনতা। অভিনেত্রী বলেন, ‘এখানে এত পুলিশ কেন?’

এফডিসিতে প্রবেশ করতেই নায়ক রুবেলকে জড়িয়ে ধরেন শাবনূর। রুবেল বলেন, ‘বাংলাদেশের অন্যতম একজন স্টার আমার এ আদরের ছোট বোনটি।’ 

এর পর চিত্রনায়ক রিয়াজের সঙ্গে দেখা হতেই অভিনেতা বলে ওঠেন, ‘তুমি কখন এলে? অনেক দিন পর দেখা হলো রুবেল ভাইয়ের নায়িকার সঙ্গে।’ 

শাবনূর বলেন, ‘তোমার কী?’ রিয়াজ বলেন, ‘আজকে সবাই আনন্দঘন পরিবেশে ভোট দিলাম।’ শাবনূরও বলে ওঠেন, ‘আমাদের জুটি অমর হয়ে থাকবে।’

এস/ আই.কে.জে/

শাবনূর পুলিশ কর্মকর্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250