শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত *** ‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর

লাবণ্যের কণ্ঠে নজরুলের গান ‘ঐ ঘর ভোলানো সুরে’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২৪ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইয়াসমিন লাবণ্য একজন সংগীতশিল্পী, নৃত্যশিল্পী ও উপস্থাপক। মাছরাঙা টেলিভিশনে নিয়মিতই দেখা যায় তার উপস্থাপনা। শিল্পকলা একাডেমির (ঢাকা) সিনিয়র নৃত্যশিল্পী হিসেবে কর্মরত আছেন তিনি।

তার কণ্ঠে প্রকাশিত হয়েছে বেশ কিছু মৌলিক গান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বেশ কিছু গানও কণ্ঠে তুলেছেন তিনি। এবার তিনি গাইলেন কাজী নজরুল ইসলামের ‘ঐ ঘর ভোলানো সুরে’ শিরোনামের গানটি।

সংগীত আয়োজন করেছেন মো. স্মরণ ও কৌশিক আহমেদ অন্তর। গত শনিবার (৩০শে আগস্ট) কৌশিক আহমেদ অন্তরের স্টুডিওতে গানটির ভয়েজ রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এখন চলছে অডিও সম্পাদনা ও ভিডিও তৈরির কাজ। চলতি মাসেই গানটি প্রকাশ করতে চান লাবণ্য।

লাবণ্য জানিয়েছেন, এরই মধ্যে স্টুডিওতে গানের ভিডিও রেকর্ডিং হয়েছে। স্টুডিও ভার্সন ভিডিও দিয়েই গানটি প্রকাশ করা হবে। প্রকাশ হবে ব্যান্ড পার্টি নামের ফেসবুক পেজে।

জে.এস/

ইয়াসমিন লাবণ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250