রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত *** নতুন প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে অনুসারী কত হলো *** ‘শুরু থেকেই পররাষ্ট্র উপদেষ্টা আমার পথচলায় ছাই দিয়ে এসেছেন...’ *** কেন্দ্র দখলের অভিযোগ, মামুনুল হকের বিরুদ্ধে মামলার ঘোষণা ববি হাজ্জাজের *** ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করেছে সৌদি: রাষ্ট্রদূত *** দ্রুত শাহজালালের তৃতীয় টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের *** ১৪ই এপ্রিলের মধ্যে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট: ইসি *** চীন-বাংলাদেশ সম্পর্ক কেউ নষ্টের চেষ্টা করলেও তা সফল হবে না: চীনা রাষ্ট্রদূত *** হিজবুল্লাহর নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে, যুদ্ধে জড়াতে পারে ইসরায়েলের সঙ্গে *** ম্যানচেস্টারে উগ্র ডানপন্থী-ইসলামবিরোধী মিছিল, পাল্টা মিছিলে উত্তাল শহর

বাসায় ফিরেছেন অভিনেত্রী প্রসূন আজাদের বাবা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০১ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

লাক্স তারকাখ্যাত অভিনয়শিল্পী প্রসূন আজাদের বাবা আজাদ হোসেন বাসায় ফিরেছেন। আজ শনিবার (১৯শে জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসায় ফেরেন তিনি।

রাজধানীর মালিবাগের বাসা থেকে গতকাল শুক্রবার (১৮ই জুলাই) বিকেল ৪টার দিকে আজাদ হোসেন বেরিয়ে আর না ফেরায় আজ শনিবার বেলা ১১টার দিকে ফেসবুকে একটি পোস্ট দেন প্রসূন। তাতে তিনি বলেন, ‘আমার আব্বুকে কোথাও পাওয়া যাচ্ছে না।’

এর দেড় ঘণ্টা পর ফেসবুকে দেওয়া আরেক পোস্টে অভিনেত্রী বলেন, ‘আমার আব্বুকে কেউ রাস্তায় বা হাসপাতালে বা যে কোনো জায়গায় দেখলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। গতকাল বিকেল ৪টা থেকে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। মুঠোফোনও সঙ্গে নেননি।’

বাবা নিখোঁজ হওয়ার বিষয়ে প্রসূন গণমাধ্যমকে বলেছিলেন, ‘বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তিনি মালিবাগের বাসা থেকে লুঙ্গি আর পাঞ্জাবি পরে বের হন গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে। মা ভেবেছেন, এলাকায় ঘোরাঘুরি করে বাসায়ই তো ফিরবেন। তবে তিনি এখনো বাসায় আসেননি। মোবাইল ফোনও বাসায় রেখে যাওয়ায় তার সন্ধান পাওয়া যাচ্ছে না। পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।’

এ ঘটনায় আজ প্রসূনের মা শাহানা বেগম ঢাকার শাহজাহানপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করার ঘণ্টাখানেক পরই বাসায় ফেরেন আজাদ হোসেন।

এ বিষয়ে প্রসূন বলেন, ‌‘বাবা নিজেই বাসায় ফিরেছেন। তিনি শারীরিকভাবে অসুস্থ। তাকে এখনো এ বিষয়ে কিছু জিজ্ঞাসা করা হয়নি। তিনি ফিরেছেন, এটাই বড় কথা।’ প্রসূন আজাদের বাবা আজাদ হোসেন এবং মা শাহানা বেগম—দুজনেই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা।

২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন প্রসূন। এরপর একাধিক নাটকে ও কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। পরে হঠাৎ অভিনয় জগৎ থেকে দূরে চলে যান প্রসূন। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘পদ্মাপুরাণ’ চলচ্চিত্রে তাকে আবার দেখা যায়।

জে.এস/

প্রসূন আজাদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250