শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেরি পারাপারে অতিরিক্ত টাকা নেওয়ায় ৩ জনকে কারাদণ্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৮ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে অভিযান পরিচালনা করে নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে ফেরি পারাপার করার অপরাধে তিনজনকে আটক করা হয়েছে। এসময় তাদের দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বুধবার (৬ই নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ। অভিযানে সার্বিক সহযোগিতা করে সেনাবাহিনী। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, গোয়ালন্দ উপজেলার নুরু মন্ডল পাড়া গ্রামের মো. শহিদ প্রামাণিকের ছেলে আমজাদ হোসেন প্রামাণিক (৩১), কিয়ামদ্দি মেম্বর পাড়া গ্রামের মো. তারক আলী খাঁর ছেলে মো. এলাহী খাঁ (৩১), শাহদত মেম্বর পাড়া গ্রামের দেলোয়ার ফকিরের ছেলে মোশারফ ফকির (২৭)।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ গণমাধ্যমকে বলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় গতকাল রাত সাড়ে ১১টার দিকে গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য পরিবহন থেকে ফেরি পারাপারের ভাড়া হিসেবে নেওয়ার অপরাধে তিনজনকে আটক করা হয়। আটককৃত তিনজন তাদের দোষ স্বীকার করলে তাদের প্রত্যেককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, আটককৃতরা গাড়ি প্রতি ১০০ থেকে ২০০ টাকা করে অতিরিক্ত ভাড়া আদায় করছিল বলে স্বীকার করেন।

অভিযানে রাজবাড়ি সেনা ক্যাম্পের মেজর রেজাউর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর ক্যাপ্টেন সানজিদ আহমেদসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্য, গোয়ালন্দ ঘাট থানা পুলিশের সদস্য এবং বিআইডব্লিউটিএর সদস্যরা উপস্থিত ছিলেন।

ওআ/কেবি

কারাদণ্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250