শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

ইনার হুইল ক্লাব ঢাকা অর্কিডের নারী দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪২ অপরাহ্ন, ১১ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ও বাৎসরিক ইফতার মাহফিল উদযাপন করেছে ইনার হুইল ক্লাব অব ঢাকা অর্কিড।  

রোববার (৯ই মার্চ) অনুষ্ঠিত অনুষ্ঠানে দেশের খ্যাতিমান রন্ধনশিল্পী আলপনা হাবিবকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে তাকে উত্তরীয় পরিয়ে বরণ ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ক্লাবের প্রেসিডেন্ট ইসরাত জাহান তাকে ইনার হুইল পিন ও ক্লাবের ব্যাজ পরিয়ে ইনার হুইল ক্লাব অব ঢাকা অর্কিডের সদস্য হিসেবে বরণ করে নেন। তার অনন্য অবদানকে স্বীকৃতি জানিয়ে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে ক্লাব ও দেশের শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন ক্লাব সদস্য উম্মে তাজ।

নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্লাব সদস্যরা লিফলেট প্রদর্শন ও প্রচার করেন এবং নারীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে  ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট নাসরিন হক লিজা।

কেসি/এইচ.এস



 

 


নারী দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250