সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

১৫ বছর পর ঢাকায় সার্বজনীন কনসার্টে গাইবেন বেবী নাজনীন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

গত নভেম্বর মাসে দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে নিউইয়র্ক থেকে দেশে ফেরেন বেবী নাজনীন। অবশেষে ১৫ বছর পর নিজ দেশের মাটিতে গান গাওয়ার সুযোগ পেতে যাচ্ছেন তিনি; ‘সার্বজনীন কনসার্ট’ এ যোগ দিচ্ছেন বলেও গণমাধ্যমে নিশ্চিত করেছেন গায়িকা নিজে।

চলতি বছর বিজয় দিবস সার্বজনীনভাবে উদযাপন করার উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী দল-বিএনপি। সে উপলক্ষ্যে দেশের খ্যাতিমান সব শিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছে ‘সার্বজনীন কনসার্ট’। এই ওপেন কনসার্টটিতে পারফর্ম করবেন দেশবরেণ্য সব সংগীতশিল্পী ও ব্যান্ড দল; যাদের মধ্যে আছেন সংগীতশিল্পী বেবী নাজনীন।

আরও পড়ুন: পেটে সন্তান নিয়ে শুটিংয়ে অভিনেত্রী, অতঃপর...

এ প্রসঙ্গে গায়িকার ভাষ্য, ‘সবার আগে দেশ। দেশের জন্যই আমাদের তরুণরা নিজেদের প্রাণ বিলিয়ে দিয়েছেন। তাই দেশের সংস্কৃতি আগে প্রাধান্য দিতে হবে। সে লক্ষ্যেই এ কনসার্ট আয়োজন করা হচ্ছে। বিজয় দিবসের কনসার্টে গাইব, এটা ভাবতেই ভালো লাগছে। সবাইকে তো বটে, বিশেষ করে তরুণ প্রজন্মকে এ কনসার্টে আসার আমন্ত্রণ জানাচ্ছি।

কনসার্টে বেবী নাজনীনের পাশাপাশি পারফর্ম করবেন জেমস, ডিফারেন্ট টার্চ, আর্ক, রাফা, কনকচাঁপা, ইমরান, মনির খান, প্রীতম, কনা, বাউল শিল্পী ও লালন শিল্পীসহ এ প্রজন্মের জনপ্রিয় শিল্পীরা। ১৬ই ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজন করা হবে এই কনসার্টের, বিকাল তিনটা থেকে শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত।

এসি/  আইকেজে


বেবী নাজনীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250