বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গত শাসনামলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী *** ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চলছে, যুদ্ধ শেষের দিকে—ফের দাবি ট্রাম্পের *** রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল ট্রাম্পের টেবিলে, ১০০% শুল্কের ঝুঁকিতে ভারত *** ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, গরম নিয়ে স্বস্তির বার্তা *** সম্পর্ক মেরামতে দিল্লি যথেষ্ট উদ্যোগ নিয়েছে, এখন ঢাকার পালা: সাবেক ভারতীয় হাইকমিশনার *** হুতিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন বৈঠক, হামলা না করার প্রতিশ্রুতি *** ভারত কেন একই কথা বারবার বলছে *** সত্যিই কী মক্কায় ড্রোন হামলা চালিয়েছেন ইয়েমেনের যোদ্ধারা *** কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’

মালয়েশিয়ায় জঙ্গিবাদের অভিযোগে গ্রেপ্তার ৩৬ জন দুস্থদের সহায়তা করতে গিয়েছিলেন: এটিইউ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ায় গ্রেপ্তার ৩৬ জনকে দেশে এনে আলাদা করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা মূলত শ্রমিক শ্রেণির মানুষ। সরাসরি জঙ্গিবাদে জড়িত ছিলেন না, বরং দুস্থ ও অসহায় মানুষকে সহযোগিতা করার উদ্দেশ্যে তারা সেখানে গিয়েছিলেন বলে দাবি করেছেন। তবে এর পেছনে কারা জড়িত থাকতে পারে, তা খতিয়ে দেখতে তদন্ত ও জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫শে সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে এটিইউর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান ইউনিটটির প্রধান অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম।

এটিইউর প্রধান বলেন, একটি মাত্র সন্ত্রাসী ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই এই বিশেষায়িত ইউনিটের অবকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতা আরও শক্তিশালী করা জরুরি। বিশেষ করে, ট্রান্সন্যাশনাল অপরাধ, সাইবার ক্রাইম ও হ্যাকিংয়ের মতো নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সদিচ্ছা ও প্রস্তুতির বিকল্প নেই। দেশের মাটি ও মানুষ সবার, তাই ঐক্যবদ্ধ হয়েই এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

অতিরিক্ত আইজিপি রেজাউল করিম বলেন, দেশে বর্তমানে জঙ্গিবাদ নেই বললেই যে ভবিষ্যতে কেউ জঙ্গি কর্মকাণ্ডে জড়াবে না—এ নিশ্চয়তা দেওয়া যায় না। তাই সতর্ক থাকা এবং ইউনিটকে আরও কার্যকরভাবে শক্তিশালী করাই এখন মূল কাজ।

রেজাউল করিম আরও বলেন, বাংলাদেশ শান্তিপ্রিয় ও সহনশীল দেশ। এখানে উগ্রবাদ বা সন্ত্রাসের কোনো জায়গা নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, বিভ্রান্তিকর ব্যক্তির প্রভাব কিংবা দেশি-বিদেশি চক্রান্তের কারণে কাউকে ভুল পথে ঠেলে দেওয়া হতে পারে। এ কারণে ভবিষ্যতে যেকোনো সন্ত্রাসী কার্যক্রম রোধে নজরদারি ও প্রস্তুতি অব্যাহত থাকবে।

জে.এস/

অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গত শাসনামলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৩৪ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চলছে, যুদ্ধ শেষের দিকে—ফের দাবি ট্রাম্পের

🕒 প্রকাশ: ১০:১৯ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল ট্রাম্পের টেবিলে, ১০০% শুল্কের ঝুঁকিতে ভারত

🕒 প্রকাশ: ১০:১৪ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য ‘ডাঙগোয়াল’

🕒 প্রকাশ: ১০:০৬ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, গরম নিয়ে স্বস্তির বার্তা

🕒 প্রকাশ: ০৯:৫৯ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250