বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সংসদে ফাইল ছোড়ার বিরোধী দল হবো না’ *** বাসের পর এবার নৌযানের ভাড়া বাড়ল *** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা

দাঁড়িপাল্লা বাংলাদেশের ‘স্বাধীনতার বিরোধিতা’ করেছিল: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩১ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

দাঁড়িপাল্লা নিয়ে যারা আজ ভোট চাইতে আসছে, তারা বাংলাদেশের ‘স্বাধীনতার বিরোধিতা’ করেছিল বলে ভোটারদের মনে করিয়ে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় মানুষকে বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হওয়া এবং তাদের বাড়িঘরে লুটপাট হওয়ার কথাও স্মরণ করিয়ে দেন তিনি।

আজ শনিবার (২৪শে জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে গণসংযোগে তিনি এ কথা বলেন। আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি মহাসচিব ঠাকুরগাঁও-১ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে ভোট করছেন।

তার আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. খাদেমুল ইসলাম।

গণসংযোগকালে বিএনপি মহাসচিব বলেন, এই যে আজ আপনাদের, দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট চাওয়ার জন্য। ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধিতা করছে। পক্ষে ছিল, না বিপক্ষে ছিল? এবং আপনাদের যে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল, ওই সময় আপনাদের ঘরবাড়ি লুট করা হয়েছে। ঠিক কি না বলেন?

বিএনপি ক্ষমতায় গেলে শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করার আশ্বাস দিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইবোনেরা যে ভয়টা পান, ওই ভয়টা পাবেন না। এই দেশটা আপনার, এই দেশের মাটিটা আপনার। একজন মুসলমানের যে অধিকার আছে, ঠিক তেমনি আপনাদেরও একই অধিকার আছে। এখানে সবাই সমান, একই দেশের মানুষ আপনারা।

এ সময় তিনি একাত্তরে মুক্তিযুদ্ধে সময় বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হওয়া, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করা এবং দেশ স্বাধীন করার কথা তুলে ধরেন। মির্জা ফখরুল বলেন, আমরা আমাদের দেশ ছেড়ে কোথাও যাইনি, কোথাও যাব না। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।

হিন্দু সম্প্রদায়ের পাশে বিএনপি আছে, এমন আশ্বাস দিয়ে দলের মহাসচিব বলেন, হিন্দুদের মধ্যে একটা ভয় আছে, ভয়। একটা আতঙ্ক কাজ করে। আমরা যদি অন্য কাউকে ভোট দিই, তাহলে ওরা যদি আমাদের ক্ষতি করে। আমাকে অনেকে বলেছে, আমরা দিলাম ধানের শীষে ভোট, কিন্তু তারপর তো আপনারা থাকবেন না, তখন যদি দাঁড়িপাল্লার লোকজন যদি আমাদের কিছু করে। আমি আপনাদের পরিষ্কার করে বলতে চাই- আমরা ধানের শীষের লোকেরা আপনাদের পাশে অতীতেও ছিলাম, এখনো থাকব ইনশাআল্লাহ।

ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ভোট দিয়ে যারা আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি, যারা আমরা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ আইনশৃঙ্খলার কথা বলি, তাদের হাতকে শক্তিশালী করুন। ঠাকুরগাঁও জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও দলের সহযোগী সংগঠনের কয়েকজন নেতা এ সময় বক্তব্য দেন।

জে.এস/

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250