বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সংসদে ফাইল ছোড়ার বিরোধী দল হবো না’ *** বাসের পর এবার নৌযানের ভাড়া বাড়ল *** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা

বাসের পর এবার নৌযানের ভাড়া বাড়ল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৭ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

#

শেখ রবিউল আলম | ছবি: ভিডিও থেকে নেওয়া

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নৌযানে ভাড়া ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।

আজ বুধবার দুপুরে নৌ পরিবহন মন্ত্রণালয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা শেষে নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এ কথা জানান।

তিনি বলেন, ‘দেশের বিদ্যমান পরিস্থিতিতে জ্বালানির দাম বৃদ্ধির পর নৌযানের ভাড়া বৃদ্ধির একটা ন্যায্য দাবি উত্থাপিত হয়।’

তিনি বলেন, এই সরকার শপথ নেওয়ার পর জ্বালানির দাম একবার বেড়েছিল, ১৫ শতাংশ। তার পরিপ্রেক্ষিতে যাত্রীদের সক্ষমতা অথবা যাত্রীদের সুবিধাটা বিবেচনায় রেখে সাড়ে ৬ শতাংশর মতো ভাড়া বৃদ্ধি পেয়েছিল।

এবার তেলের দাম বেড়েছে ১৭ দশমিক ৩৯ শতাংশের মতো। ব্যবস্থাপনা ব্যয়, ডলারের দাম, যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ায় প্রথমে তারা ২৫ শতাংশ ও পরবর্তীতে ১৫ শতাংশ বৃদ্ধির দাবি জানিয়েছিল। কিছু কিছু ক্ষেত্রে তাদের দাবির যৌক্তিকতাও আছে। কিন্তু দ্বিপক্ষীয় মিটিং সফলভাবে শেষ করে আমরা সাত দশমিক ৫৪ শতাংশ নির্ধারণ করেছি, বলেন তিনি।

রবিউল বলেন, আমার মনে হয় একটা যৌক্তিক পর্যায়ে ভাড়াটা বেড়েছে।

শেখ রবিউল আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250