বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সংসদে ফাইল ছোড়ার বিরোধী দল হবো না’ *** বাসের পর এবার নৌযানের ভাড়া বাড়ল *** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা

বিএনপির ৪৭ নেতাকে ওমরাহ পালনে পাঠালেন এমপি বাবর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৮ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

নেত্রকোনা-৪ আসনের এমপি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিজস্ব অর্থায়নে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ জন নেতা-কর্মী পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে পথে রওনা হয়েছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন। ওমরাহ পালন শেষে আগামী ৪ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা মো. হায়দার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এমপি বাবর চান এই আসনের নেতারা ধর্মীয় অনুশাসন মেনে চলুক। তাই তার নিজস্ব অর্থায়নে মোহনগঞ্জের ১৮ জন, মদনের ১৭ জন, খালিয়াজুরী উপজেলার ১১ জন এবং আমিসহ ৪৭ জনকে ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছেন। তবে এমপি এই কাফেলার সঙ্গে ওমরাহ পালনে যাচ্ছেন না।’

এই পবিত্র সফরে যাওয়া নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল এবং খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট।

মোহনগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানি পুতুল বলেন, ‘আমাদের এমপি নিজে ধর্মীয় অনুশাসন মেনে চলেন। তিনি চান আমারও যেন ধর্মীয় অনুশাসন মেনে চলি। সেই উদ্দেশে তিনি আমাদের পবিত্র ওমরাহ পালনের জন্য পাঠাচ্ছেন। আল্লাহ যেন তার (বাবর) নিয়তকে কবুল করেন এবং আমাদের ওমরাহকে কবুল করেন। একটি মহৎ উদ্দেশে তিনি আমাদের পাঠাচ্ছেন, সে জন্য এমপির প্রতি অশেষ কৃতজ্ঞতা।’

ওমরাহ পালন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250